অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

বিএনপি হরতালের নামে গাড়ি পুড়ে মানুষ মারে : এমপি মুকুল

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১১ই নভেম্বর ২০২৩ রাত ০৯:২৬

remove_red_eye

৪৫২

দৌলখাতখান সংবাদদাতা : বিএনপি দেশে হরতাল অবরোধের নামে পেট্রোল বোমা মেরে মানুষ মারে। বাসের ঘুমন্ত যাত্রীদের পুড়িয়ে মারছে। অবরোধের নামে ভীতি সৃষ্টি করে মানুষকে কষ্ট দিচ্ছে। প্রধান বিচারপতির বাসায় হামলা করছে। পুলিশ মারছে। জামাত বিএনপি দেশে জঙ্গিবাদ সৃষ্টি করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে। জামাত বিনপির তান্ডব সারা বিশ্ব দেখেছে।  ভোলা- ২ (দৌলতখান- বোরহানউদ্দিন)  এলাকার এমপি আলহাজ্ব আলী আজম মুকুল তার নির্বাচনী এলাকা দৌলতখানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শনিবার দৌলতখান   উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে  উপজেলা যুবলীগের সভাপতি জোবায়ের হোসেনের জাবুর সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীতে আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনজুর আলম খান, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার,  যুবলীগ নেতা হাসান মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর মিয়া, আওয়ামী লীগ নেতা আলমগীর কমিশনারসহ দলীয় ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এমপি বলেন আওয়ামী লীগ সরকার পদ্মা সেতুসহ দেশে অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে দৌলতখানে মেঘনার তীর রক্ষায় সিসি বøক স্থাপন, টেকসই বেড়িবাঁধ  নির্মাণ সহ অনেক উন্নয়নমূলক কাজ করেছি। তিনি বলেন আওয়ামী লীগের মনোনয়ন পেলে আগামীতে এলাকার উন্নয়নে যেন কাজ করতে পারি সবাই দোয়া করবেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...