অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৬শে ভাদ্র ১৪৩৩

ভারতীয় হাইকমিশনে আইটেক দিবস উদযাপন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই নভেম্বর ২০২৩ সকাল ১১:৫৬

remove_red_eye

৪৫১

ভারতীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা- আইটেক দিবস-২০২৩ উপলক্ষে সংবর্ধনা ও পুনর্মিলনী উদযাপিত হয়েছে। যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে ঢাকার ভারতীয় হাইকমিশন ও  আইটেক অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-আইএএবি।

মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার ভারতীয় হাইকমিশনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এতে অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।

অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, ভারত বাংলাদেশের উন্নয়ন অংশীদার।  বাংলাদেশ থেকে পাঁচ হাজার কর্মী আইটেক কর্মসূচির আওতায় অংশ নিয়ে দক্ষতা অর্জন করেছে, সেটা জেনে আমি খুব আনন্দিত।

তিনি বলেন, ভারতে অনেক ভালো ভালো প্রতিষ্ঠান রয়েছে, যেগুলো বিশ্বজুড়ে সমাদৃত। সেখানে বাংলাদেশের অনেক শিক্ষার্থী পড়তে যায়। পশ্চিমা দেশে পড়াশোনার খরচ অনেক। তবে ভারতে সেই খরচ অনেক কম। এতে বাংলাদেশের শিক্ষার্থীরা লাভবান হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের ভাষা, সংস্কৃতি ও ইতিহাসে অনেক মিল রয়েছে। দুই দেশ এখন সম্পর্ক দারুণভাবে উপভোগ করছে। ভারতের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী একই বছরে বাংলাদেশ  সফরে এসেছেন। দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।

ড. রাজ্জাক বলেন, বাংলাদেশে ধর্মীয় জঙ্গিবাদ সক্রিয় রয়েছে, ভারতেও রয়েছে। জঙ্গিরা সহিংসতা সৃষ্টি করতে চায়। তবে এমন কোনো গোষ্ঠী যেন আমাদের দুই দেশের সম্পর্ক নষ্ট করতে না পারে, সেদিকে দৃষ্টি রাখতে হবে।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান আমাদের দায়িত্ব। তবে বিএনপি নির্বাচন ঘিরে সহিংসতা ছড়াচ্ছে। তারা বাস পোড়াচ্ছে, জনগণের জীবন ও সম্পদ নষ্ট করছে। তবে সম্পদ ও জীবন রক্ষা করা সরকারের দায়িত্ব। বাংলাদেশের নির্বাচনে কাকে জেতাবে, সেটা জনগণই ঠিক করবে। আমাদের আহ্বান থাকবে  বিএনপি যেন নির্বাচনে অংশ নেয়।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেন, এ বছর ৫৯তম আইটেক দিবস পালিত হচ্ছে। ভারত শুধু একা নয়, অংশীদার ও প্রতিবেশীদের সঙ্গে নিয়েও  উন্নয়ন চায়। সে কারণে এই পর্যন্ত ১৬১ দেশের প্রতিনিধিরা আইটেকে অংশ নিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশ ভারতের বন্ধুপ্রতীম ও প্রতিবেশী দেশ। আমাদের সমৃদ্ধ ও উন্নয়ন একই সূত্রে গাথা। সে কারণেই বাংলাদেশের পাঁচ হাজার কর্মী আইটেক কর্মসূচিতে যোগ দিয়েছে। তারা সেখানে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময় করেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলেও প্রত্যাশা করেন হাইকমিশনার।

অনুষ্ঠানে ধন্যবাদ জানান ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি রাজেন্দ্র সিং। এতে আইএএবির পক্ষ থেকে বক্তব্য দেন আল নোমান, ফাতেমা তুজ জোহরা, ড. এস এম আসাদুজ্জামান, এলিজা চৌধুরী, ইকবাল হাসান প্রমুখ।

সুত্র বাংলা নিউজ

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...