অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

বোরহানউদ্দিনে সাংবাদিক পেটানো সেই নাবিল গ্রেফতার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা এপ্রিল ২০২০ রাত ০৯:৪০

remove_red_eye

১৭৫৪

বাংলার কন্ঠ প্রতিবেদক:: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে অনলাইন পত্রিকার সাংবাদিক  মো: সাগর চৌধুরীকে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনা ফেসবুকে ভাইরাল হলে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দারের ছেলে ছাত্রলীগ নেতা নাবিল হায়দারকে আজ বুধবার দুপুরে পুলিশ গ্রেফতার করেছে।

সাংবাদিক সাগর চৌধুরী জানান, বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের  জেলেদের জন্য বরাদ্ধকৃত চাল রাতের আধারে অন্যত্র সরিয়ে নেয়ার অভিযোগ পেয়ে তা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান এবং ছবি তোলেন সাংবাদিক সাগর চৌধুরী। এ জন্য ইউপি চেয়ারম্যানের জসিম উদ্দিন হায়দার এর ছেলে নাবিল হায়দার ক্ষিপ্ত হয়ে মোবাইল চুরির নাটক সাজায়। মঙ্গলবার নাবিল হায়দার সাংবাদিক সাগরকে কথা আছে বলে ডেকে এনে মোবাইল চুরির অপবাদ দিয়ে প্রকাশ্য দিবালোকে মারধর করে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ ভিডিও প্রকাশ করে। এ ঘটনা ফেসবুকে ভাইরাল হয়ে যায়। এর পর মঙ্গলবার রাতে বোরহানউদ্দিন থানায় সাগর চৌধুরী বাদি হয়ে নাবিল হায়দারকে প্রধান আসামী করে মামলা দায়ের করেন। নাবিল ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ছাত্র।

ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কাসার জানান, বোরহানউদ্দিন থানায় নাবিল হায়দার চৌধুরীকে প্রধান আসামী এবং আরও অজ্ঞাত ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। বোরহানউদ্দিন পৌর এলাকার নিজ বাড়ির থেকে বুধবার  নাবিলকে গ্রেফতার করা হয়েছে ।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...