বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৬ই নভেম্বর ২০২৩ বিকাল ০৫:২৮
৩২৭
জাতিসংঘের গুরুত্বপূর্ণ সকল সংস্থার প্রধানগণ গাজায় বেসামরিক নাগরিকদের হত্যার ব্যাপারে রোববার শোক প্রকাশ করে যৌথভাবে একটি ব্যাতিক্রমী বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে সংস্থার প্রধানগণ ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধে ‘অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়েছেন।
খবর এএফপি’র।
জাতিসংঘ প্রধানরা বলেছেন, ‘বিশ্ব প্রায় এক মাস ধরে ইসরায়েল এবং অধিকৃত ফিলিস্তিনে সংঘাতপূর্ণ পরিস্থিতি দেখছে। এতে প্রাণহানির সংখ্যা ও ক্ষতি ক্রমাগত বাড়তে থাকায় বিশ্ববাসী হতবাক ও আতঙ্কের মধ্যে রয়েছে।’
ইউনিসেফ, বিশ্ব খাদ্য কর্মসূচি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ ১৮টি সংস্থা’র প্রধানরা গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে হামাসের হামলার পর থেকে উভয় পক্ষের প্রাণহানির সংখ্যাকে ‘বর্বরোচিত গণহত্যা’ হিসেবে বর্ণনা করেছেন।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, হামাসের হামলায় তাদের প্রায় ১,৪০০ লোক নিহত হয়েছে। এদের বেশির ভাগই বেসামরিক।
এদিকে গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় কমপক্ষে ৯,৭৭০ জন নিহত হয়েছে। এদের বেশিরভাগই নারী ও শিশু।
বিবৃতিতে বলা হয়, সেখানের এমন পরিস্থিতিতে ‘ইসরায়েল ও হামাসের মধ্যে অবিলম্বে ‘মানবিক যুদ্ধবিরতি’ পালন করা প্রয়োজন। ইতোমধ্যে উভয় গ্রুপের যুদ্ধ ৩০ দিন অতিক্রম করেছে। যথেষ্ট হয়েছে। এখনই যুদ্ধ বন্ধ করা উচিত।’
সুত্র বাসস
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত