বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৪ঠা নভেম্বর ২০২৩ রাত ১১:২১
৪৩৫
আবদুল মালেক, বোরহানউদ্দিন থেকে : হরতাল অবরোধের নামে দেশব্যাপী বিএনপি জামাতের জোটের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা আওয়ামীলীগ এর আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি মোঃ জসিম উদ্দিন হায়দার এর সভাপতিত্বে উপজেলা সড়কে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তৃতা প্রদান করে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি। প্রধান অতিথির বক্তৃতায় এমপি মুকুল বলেন, আগের যেকোন সময়ের চেয়ে বর্তমানে বোরহানউদ্দিন ও দৌলতখানের আওয়ামীলীগ অনেক শক্তিশালী এবং ঐক্যবদ্ধ। জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার লক্ষে নিরলস ভাবে কাজ করছি। তিনি আরও বলেন, বিএনপি-জামায়েত জোট অবরোধের নামে আবারোও অগ্নি সন্ত্রাসে মেতে উঠেছে। বাংলার মানুষ তাদের অবরোধ প্রত্যাখ্যান করছে। বাংলার মানুষ শেখ হাসিনার সরকার কে আবারোও ক্ষমতায় দেখতে চায়। তিনি আরও বলেন, আওয়ামীলীগ এর নেতাকর্মীদের কে সজাগ থাকতে হবে বিএনপি-জামায়েত জোটের এর যে কোন ষড়যন্ত্র রুখে দিতে হবে।

এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র রফিকুল ইসলাম, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া প্রমূখ সহ বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার হাজারো নেতাকর্মী।
এর আগে দুপুরে এমপি মুকুলের নেতৃত্বে ভোলা ইলিশঘাট হতে বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার কয়েক হাজার আওয়ামীলীগ এর নেতাকর্মীরা উন্নয়ন শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন ভোলা-২ নির্বাচনী এলাকা প্রদক্ষিন করেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত