মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ১লা নভেম্বর ২০২৩ রাত ০৮:১৭
৫১৩
মনপুরা প্রতিনিধি : শিক্ষার মান উন্নয়নসহ সন্তানের প্রতি মায়েদের দায়িত্ব ও রনীয় বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভোলার মনপুরায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্র, শিক্ষক ও অভিভাবক সমন্বয়ের লক্ষ্যে সব শিক্ষার্থীর মায়ের অংশগ্রহণে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার চরফৈজুদ্দিন গোমাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুছ এর সভাপতিত্বে সমাবেশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলার চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য একে এম শাহজাহান, উপজেলা শিক্ষা অফিসার মো: মিজানুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: জসিম উদ্দিন ফারুক, অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মো: জাহাঙ্গীর হোসেন,মায়েদের পক্ষে লাইজু বেগম, কৃষ্ণপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো : ফারুক ফরাজি প্রমুখ। সন্তানের প্রতি মায়ের দায়িত্ব ও করণীয় এবং সন্তানের কর্তব্যের গুরুত্ব বোঝাতেই এ সমাবেশ।
সমাবেশে বক্তরা বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। সন্তানের জীবনের প্রথম শিক্ষার হাতেখড়ি মায়ের কাছ থেকেই শুরু হয়। মা একজন সন্তানের জীবনে অনন্য ভূমিকা পালন করেন। মা একটু সচেতন হলেই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন। বক্তারা সন্তানের পড়ালেখায় মায়েদের আরও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান।
এসময় বক্তারা আরো বলেন, আজকের শিক্ষিত মা দিতে পারে আগামীর সু-শিক্ষিত জাতি। একজন সুশিক্ষিত মা পারেন একটি শিক্ষিত জাতির জন্ম দিতে। তাই সন্তানের সঠিকভাবে বেড়ে উঠতে মায়েদের সচেতন হওয়ার আহবান জানান।
মা সমাবেশ শেষে পরে স্কুলের মেধাবী ৫ শিক্ষার্থীদের মাঝে ব্যাক্তিগত উদ্যাগে উপবৃত্তি প্রদান করেন মনপুরা উপজেলার চেয়ারম্যান সেলিনা চৌধুরী।
সভার শুরুতে উপজেলার চেয়ারম্যান সেলিনা চৌধুরী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে ফুল দিয়ে বরন করে নেয়া হয়।
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত