অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলার ইলিশায় আলোচিত চোর শামসুদ্দিনকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে মার্চ ২০২০ বিকাল ০৫:২৩

remove_red_eye

২৫৭৩

আকতারুল ইসলাম আকাশ:: ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের আলোচিত চোর ও দুর্ধর্ষ ডাকাত শামসুদ্দিন ওরফে চোরা শামসুকে হাতেনাতে ধরার পর গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। মঙ্গলবার সকালে স্থানীয়রা তাকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করেন।

আটককৃত চোর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের চর আনন্দ পার্ট-৩ গ্রামের মৃত হযরত আলী মাঝির ছেলে শামসুদ্দিন (৩০) বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার দিনগত রাতে রাজাপুর ইউনিয়নের বানিয়ার চর নামক জায়গায় স্থানীয় কামাল হোসেনের ঘরে দুর্ধর্ষ চুরি করে সে। সারারাত পাহাড়া শেষে মঙ্গলবার সকালে শামসুদ্দিনের নিজ বাড়ি থেকে হাতেনাতে ধরেন স্থানীয়রা। এসময় স্থানীয়রা তাকে ধরে গণধোলাই দিয়ে অন্যান্য চুরির কথা জবানবন্দি নিয়ে তাকে পুলিশে সোর্পদ করেন।

স্থানীয়রা জানান, একাধিক চুরি ও ডাকাতির সাথে সে জড়িত রয়েছে। পুলিশ একাধিকবার তাকে আটক করার পরেও ছাড়া পেয়ে যান তিনি।

জংশন বাজারের ব্যবসায়ি সুমন অভিযোগ করে বলেন, গত কয়েকমাস আগে তার বসতি স্থাপনের রান্না ঘর থেকে সুজকি একটি মোটরসাইকেল চুরে করেন শামসুদ্দিন ও তার সঙ্গী রাসেল। চুরি করার পর পুলিশের কাছে মুঠোফোনে চুরির সত্যতা স্বীকার করেন সঙ্গী রাসেল। রাসেল জানান, চুরির সাথে সে নিজে ও শামসুদ্দিন জড়িত রয়েছে। তবে রাসেলের ঠিকানা অনুযায়ী পুলিশ অভিযান চালিয়েও পরবর্তীতে আর উদ্ধার করতে পারেননি মোটরসাইকেলটি।

ভোলা সদর মডেল থানার আওতাধীন ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক রতন কুমার শীল জানান, শামসুদ্দিনের বিরুদ্ধে চলমান তিনটি মামলার ওয়ারেন্ট রয়েছে। স্থানীয়রা পুলিশে সোর্পদ করার পর শামসুদ্দিনের কাছ থেকে স্বীকারোক্তি নেওয়া হচ্ছে।

এদিকে আলোচিত চোর শামসুদ্দিন আটক হওয়ার পর তার সাথে অদৃশ্য সংশ্লিষ্ট একাধিক দালাল চক্র ইলিশা ফাঁড়িতে আনাগোনা দেন। এই রিপোর্ট লেখা পর্যন্তু এখনো ফাঁড়ির সামনে দালালদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। 

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...