বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:১২
৪২৯
২০৩০ বিশ্বকাপের আয়োজক হতে চেয়েছিলো মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। কিন্তু বিশ্বকাপের শততম বর্ষ উদযাপন করবে ফিফা। এ কারণে স্পেন-পর্তুগাল এবং মরক্কোর সঙ্গে ফিফা সহ আয়োজক হিসেবে রেখেছে উরুগুয়ে, প্যরাগুয়ে এবং আর্জেন্টিনাকেও। অর্থ্যাৎ তিন মহাদেশর মোট ৬টি দেশ এই বিশ্বকাপটির আয়োজক হতে যাচ্ছে।
তবে এর চার বছর পর, ২০৩৪ বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে সৌদি আরব। ওই বিশ্বকাপ আয়োজনের দাবিদার ছিল দুটি দেশ। সৌদি আরব এবং অস্ট্রেলিয়া। কিন্তু ফিফা নির্ধারিত আবেদন চূড়ান্তভাবে জমা দেয়ার মাত্র এক ঘণ্টা আগে অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে নাম প্রত্যাহার করে নেয়।
যার ফলে, এককভাবে ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের আবেদনকারী দেশ সৌদি আরব। প্রতিদ্বন্দ্বী না থাকায় ১১ বছর পরের বিশ্বকাপটি মধ্যপ্রাচ্যের এই আরব দেশেই অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ফুটবল অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হওয়ার বিষয়ে আর এগুবো না।’
আগামী বিশ্বকাপ (২০২৬) অনুষ্ঠিত হবে তিনটি দেশে- যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায়। পরের বিশ্বকাপের মূল আয়োজক মরক্কো, স্পেন এবং পর্তুগাল। তবে, উরুগুয়ে-প্যারাগুয়ে এবং আর্জেন্টিনাতেও কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে।
২০১৮ সাল থেকেই বৈশ্বিক ক্রীড়া ইভেন্ট আয়োজন করে আসছে সৌদি আরব। ফুটবল, ফর্মুলা ওয়ান, গলফ এবং বক্সিংয়ে নানা আসর আয়োজন করছে তারা। একই সঙ্গে দেশটি ঘরোয়া ফুটবল উন্নয়নে ব্যাপক নজর দিয়েছে। যে কারণে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ভিত কাঁপিয়ে কাঁড়ি কাঁড়ি ডলার খরচ করে রোনালদো, নেইমার, বেনজেমা, মানে’দের মত ফুটবলারকে উড়িয়ে এনেছে সৌদি প্রো লিগে।
গত মাসেই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, ‘যদি স্পোর্টসওয়াশিং দিয়ে সৌদি আরবের জিডিপিতে ১% উন্নতিও হয়, তাহলে আমরা এই প্রজেক্ট চালিয়ে যাবো।’
সুত্র জাগো নিউজ
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত