তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৩০শে অক্টোবর ২০২৩ রাত ১০:২৭
৪০৫
তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে থানা পুলিশ অভিযান চালিয়ে ১শত ২পিজ ইয়াবা ট্যাবলেটসহ দুই বিক্রেতাকে আটক করেন। সোমবার (৩০ অক্টোবর) সকালে আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়। আটক দুই ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
থানা পুলিশ সুত্রে জানা যায়, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. মাকসুদুর রহমান মুরাদের তত্বাবধানে এসআই মামুন অর রশিদ পল্টন, এসআই রাশেদ ও এএসআই হাবিবের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যা ৬টায় পুলিশের একটি টিম উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গোলকপুর গ্রামের শরীফ মাষ্টারের বাড়ির দরজায় পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। এ সময় ১শত ২পিজ ইয়াবা ট্যাবলেটসহ দুই বিক্রেতাকে আটক করেন। আটককৃতরা হলেন, বোরহানউদ্দিন থানার সাবেক মধ্যধলি, ২নং ওয়াড, বর্তমান পক্ষিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা আলী আকবর ওরফে আলী আজগরের ছেলে মো. মামুন হাসান (৪৫) ও চরফ্যাশন উপজেলার চৌমুহনী, ৯নং ওয়ার্ডের বশুতুল্লাহ গ্রামের মো. ছবির ওরফে ছগির সিকদারের ছেলে মো. রাকিব হোসেনকে আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের শেষে জেল হাজতে প্রেরণ করেন। মামলা নং ০৪।
এ বিষয়ে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, মাদকের বিরুদ্ধে আমরা সব সময়ই কঠোর অবস্থান গ্রহণ করে থাকি। মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান পরিচালনা করি। পুলিশের তৎপরতার কারণে অন্য উপজেলা থেকে এসেও আটক হয়েছেন দুই বিক্রেতা।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত