অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

লকডাউন ভেঙ্গে ট্রলার বোঝাই করে এখনো ভোলায় আসছে মানুষ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে মার্চ ২০২০ রাত ০৩:৫১

remove_red_eye

১৪০৪

বাংলার কন্ঠ প্রতিবেদক:: ভোলায় জেলা ব্যাপী অঘোষিত লগডাউন চললেও ভোলা-লক্ষ্মীপুর রুটে জাবেদের ট্রলারে যাত্রী পরিবহন ব্যবসা বন্ধ হয় নি। প্রতিদিন ৩টি ট্রলার যোগে জেলায় প্রবেশ করছে বহিরাগত কয়েকশ মানুষ। ফলে এসব মানুষদের প্রবেশ নিয়ে উৎকন্ঠা প্রকাশ করেন, সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালিসহ স্বাস্থ্য বিভাগের কর্মীরা। প্রতিদিন ফিরছেন বিদেশ ফেরতরা। এদের চিহ্নিত করতে হিমসিম খেতে হচ্ছে।  

জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, লঞ্চ, বাসসহ সব ধরনের গণপরিবহন বন্ধ করে দেয়া হয়েছে। এমন নিষেধাজ্ঞার মধ্যে ট্রলারে যাত্রী পরিবহনও নিষিদ্ধ রয়েছে। যারা এ কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ইলিশা লঞ্চঘাটের ইজারাদার ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক হোসেন শহীদ সরোয়ারদ্দি জানান,  লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাটের জাবেদ মিয়া’র কয়েকটি ট্রলার যাত্রী নিয়ে ভোরে আসে। যাত্রী নামিয়ে দিয়েই ফের চলে যায়।ওই সময় তাদের কিছু করার থাকে না।

ইলিশা পুলিশ ফারির ইনচার্জ রতন কুমার জানান, ইলিশা লঞ্চঘাটে সব সময় পুলিশ থাকে। ওই সব ট্রলার লঞ্চঘাটে  না এসে পাশে ফারক বেপারী বা সাফিজল মেম্বারের মাছ ঘাটে  যাত্রী নামাতে  পারে। ওই সব ঘাটেও নজরদারী বাড়ানোর আশ্বাস দেন ওই পুলিশ কর্মকর্তা।

তবে স্থানীয়রা জানান, লঞ্চ , সি-ট্রাক বন্ধ থাকার সুযোগে জাবেদ মিয়া ট্রলারে একশ টাকা ভাড়ার স্থলে  যাত্রীপ্রতি ৪শ / ৫শ টাকা ভাড়ার বিনিময়ে পারাপার করাচ্ছেন। প্রতিবারে ২০ থেকে ২৫ হাজার টাকা আয় করেন। ওই টাকা থেকে লক্ষ্মীপুর মজুচৌধুরীঘাট কোস্টগার্ড ক্যাম্প ম্যানেজের জন্য প্রতিট্রিপ ৫ হাজার টাকা, পুলিশ এক হাজার টাকা। ইলিশাঘাটে ইজারাদার এক হাজার টাকা, পুলিশ এক হাজার টাকা । জ্বালানী ব্যয় দুই হাজার টাকা। এমন সরল হিসেবেই চলছে ট্রলাওে যাত্রী পারাপার। ঢাকা চট্টগ্রাম থেকে সিএন্ডজি, মাইক্রোবাস যোগে যাত্রীরা এসে এভাবেই ট্রলারে ভোলায় আসছে।

সিভিল সার্জন জানান, রোববার ও সোমবার দুই দিনে ২৫ জন বিদেশ ফেরতদের চিহ্নিত করে হোম-কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। এ পর্যন্ত ৪২৫ জন হোম-কোয়ারেন্টাইনে রয়েছে। আইসোলেশনে রয়েছেন একজন।  নতুন লোক এলাকায় এলেই হৈচৈ পড়ে যায়। ঝামেলা হয়। ছুটে যায় পুলিশ, ছুটেন স্বাস্থ্যকর্মীরা। এভাবে এলাকায় নতুন লোকজন প্রবেশ বন্ধ করারও দাবি জানান তিনি।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...