বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৫শে অক্টোবর ২০২৩ বিকাল ০৪:৩৯
৪৬৩
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস মঙ্গলবার ইসরায়েলের বিরুদ্ধে গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ করেছেন এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
হামাসের আক্রমণের জবাবে ফিলিস্তিনি ভূখন্ডে ইসরায়েলের ব্যাপক বোমা হামলা এবং এই ইস্যুতে নিরাপত্তা পরিষদ গভীরভাবে বিভক্ত হয়ে পড়ার সংকটের কারণে তিনি এ আহবান জানান।
নিরাপত্তা পরিষদের উচ্চ-পর্যায়ের অধিবেশনের আগে জাতিসংঘ প্রধানের এই বক্তব্যে ইসরায়েল ক্ষোভ প্রকাশ করেছে। ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী গাজায় অব্যাহত হামলার ব্যাপারে নিষ্ক্রিয়তার নিন্দা জানিয়েছেন। অধিবেশনের শুরুতে গুতেরেস বলেন, ৭ অক্টোবর হামাসের ‘ভয়াবহ’ সহিংসতার জন্য কোন অজুহাত নেই, তবে আন্তর্জাতিক আইন লংঘন করে ফিলিস্তিনিদের ‘সম্মিলিত শাস্তির’ বিরুদ্ধেও সতর্ক করেছিলেন।
গুতেরেস স্পষ্টভাবে ইসরায়েলের নাম না নিয়ে বলেন, ‘গাজায় আমরা যে আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন দেখছি তাতে আমি গভীরভাবে উদ্বিগ্ন। আমাকে স্পষ্ট করে বলতে দিন: সশস্ত্র সংঘাতের কোনো পক্ষই আন্তর্জাতিক মানবিক আইনের ঊর্ধ্বে নয়।’
গুতেরেস আরও বলেন, হামাসের আক্রমণ ‘অকারণ ঘটেনি’। কারণ ফিলিস্তিনিরা ‘৫৬ বছরের শ্বাসরুদ্ধকর দখলের অধীন’।
তার মন্তব্য ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনকে ক্ষুব্ধ করে, যিনি গুতেরেসের দিকে আঙুল তুলে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে মারাত্মক একক হামলায় নিহত শিশুসহ বেসামরিক লোকদের গ্রাফিক বিবরণ বর্ণনা তুলে ধরেন।
কোহেন বললেন, ‘মহাসচিব মহাসচিব, আপনি কোন জগতে বাস করেন?’
হামাস ক্ষমতা গ্রহণের পর থেকেই ইসরাইল দরিদ্র অঞ্চলে অবরোধ আরোপ করে এবং এখনও পশ্চিম তীর দখল করে আছে।
জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান এক্স এ (সাবেক টুইটারে) এক লেখায় গুতেরেসকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। এতে লিখেছেন, জাতিসংঘের প্রধান ‘সন্ত্রাসবাদ এবং হত্যার জন্য একটি বোঝাপড়া প্রকাশ করেছেন।’
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিশোধমূলক ইসরায়েলি বোমাবর্ষণে গাজা উপত্যকায় ৫,৭০০ ফিলিস্তিনি মারা গেছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
সুত্র বাসস
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত