অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

তজুমদ্দিনে মৎস্য অফিসের অভিযানে জাল নৌকা জব্দ

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:০৪

remove_red_eye

৫১০

তজুমদ্দিন প্রতিনিধি  : ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে সমুদ্রে ৭নম্বর মহাবিপদ সংকেতের মধ্যে ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে দুসাহসিক অভিযান পরিচালনা করেন মৎস্য প্রশাসন। অভিযানে একটি নৌকা ও পাঁচ হাজার মিটার সুতার জাল আটক করেন। আবহাওয়া প্রতিকুল হওয়ায় জাল ও নৌকা মৎস্য অফিসের হেফাজতে রাখা হয়েছে।
সুত্রে জানা যায়, ঘূর্ণিঝড় হামুনের কারণে আবহাওয়া অধিদপ্তর সমুদ্র বন্দরকে ৭নম্বর মহাবিপদ সংকেতের আওতায় ঘোষনা করার পরও তজুমদ্দিন উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিশারিজ কর্মকর্তা আল আমিনের নেতৃত্বে মৎস্য অফিসের একটি অভিযানিক দল মা ইলিশ রক্ষার দুসাহসিক অভিযান চালনা করেন। মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোর ৫টা থেকে মেঘনার কাটাখালী, বাতিরখাল ও বাসনভাঙার চরসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মা ইলিশ শিকারের সময় একটি নৌকা ও পাঁচ হাজার মিটার সুতার জাল আটক করেন। জেলেরা দৌড়ে গহীন জঙ্গলে পালিয়ে যাওয়ায় আটক করতে পারেননি বলে জানান অভিযানে নেতৃত্বদানকারী মেরিন ফিশারিজ কর্মকর্তা। আবহাওয়া প্রতিকুলে থাকায় আটক জাল ও নৌকা উপজেলা মৎস্য অফিসের হেফাজতে রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে আটক আটক জাল আগুনে পুড়ে ধ্বংস করা হবে বলেও জানা যায়।
উল্লেখ্য, অভিযান পরিচালনার ফাকে কাটাখালি, বেড়ির মাথাসহ কয়েকটি স্থানে নেমে জেলেদের সাথে ঘূর্ণিঝড় হামুন ও মা ইলিশ রক্ষার অভিযান বিষয়ক মত বিনিময় করেন এবং ভিজিএফের চালের বিষয়েও খোঁজ নেন।  
জানতে চাইলে তজুমদ্দিন উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা আল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার ভোর থেকে মেঘনায় বিভেন্ন স্থানে অভিযান পরিচালনা করে একটি নৌকা ও ৫ হাজার মিটার সুতার জল জব্দ করা হয়। আটককৃত নৌকা ও জাল আবহাওয়া খারাপ থাকায় মৎস্য অফিসের ট্রলারের মাঝির হেফাজতে রাখা হয়েছে। আবহাওয়া ভালো হলে আটক জাল আগুনে পুড়ে ধ্বংস করা হবে। শত প্রতিকূল পরিবেশেও আমরা নিষেধাজ্ঞা বাস্তবায়নে সচেষ্ট রয়েছি।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...