অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৪শে জুন ২০২৬ | ১০ই আষাঢ় ১৪৩৩

জুমার দিন সুরা কাহাফ তিলাওয়াতের বিশেষ ফজিলত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে অক্টোবর ২০২৩ বিকাল ০৪:৪৩

remove_red_eye

৪৮৭

জুমার দিন মুসলিম উম্মাহর সাপ্তাহিক ঈদ। ইবাদতের বসন্ত। বরকত ও ফজিলতপূর্ণ একটি দিন। এ দিন বাবা-ছেলে, যুবক-বৃদ্ধা, শিশু-তরুণ সবাই উপস্থিত হয় মসজিদে। এক চমৎকার দৃশ্যের অবতারণা হয়। ফেরেশতাদের পাক জবান দোয়া করে মসজিদে ছুটে আসা মুসল্লিদের জন্য।

জুমার দিনের ফজিলতপূর্ণ অনেক আমল রয়েছে। এ আমলগুলো করে দিনটিকে বানানো যায় আরো বরকতময়। এগুলোর মধ্যে একটি আমল হলো জুমার দিন সুরা কাহফ তেলাওয়াত করার আমল। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ পড়বে, তা তার জন্য নুর হয়ে পরবর্তী জুমা পর্যন্ত চমকাতে থাকবে।

সুরা কাহাফ কোরআনুল কারিমের ১৮নং সুরা। মক্কায় অবতীর্ণ এ সুরার আয়াত সংখ্যা ১১০। এ সুরায় আসহাবে কাহাফের ঘটনা বর্ণিত হয়েছে, যারা নিজেদের দীন হেফাজতের জন্য কোনো এক পাহাড়ের গুহায় আত্মগোপন করেছিলেন। তাদের ঘটনা বর্ণিত হওয়ার কারণেই এ সুরার নাম হয়েছে ‘কাহাফ’।

হজরত আনাস (রা.) বলেন, পূর্ণ সুরা কাহাফ একসঙ্গে নাজিল হয়েছে এবং এটি নাজিল হওয়ার সময় ৭০ হাজার ফেরেশতা দুনিয়াতে অবতরণ করেছিলেন। আবু সাইদ খুদরি (রা.) থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুরা কাহাফ পড়বে তার জন্য সুরাটি তার জায়গা থেকে মক্কা পর্যন্ত নুর হবে এবং যে এ সুরার শেষ দশ আয়াত পড়বে সে দাজ্জালের গণ্ডির বাইরে থাকবে, দাজ্জাল তার ওপর প্রভাব বিস্তার করতে পারবে না। ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সুরা কাহফ পাঠ করবে, তার পা থেকে আকাশের উচ্চতা পর্যন্ত নূর হয়ে যাবে যা কেয়ামতের দিন আলো দেবে এবং পূর্ববর্তী জুমা থেকে এ জুমা পর্যন্ত তার সব গুনাহ মাফ হয়ে যাবে।

সুরা কাহাফ তিলাওয়াতের সময় হলো বৃহস্পতিবার দিনের সূর্য ডোবার পর থেকে শুক্রবারের সূর্য ডোবা পর্যন্ত। এ সময়ের মধ্যে সুরা কাহাফ পাঠ করলে হাদিসে উল্লিখিত ফজিলত ও সওয়াব পাওয়া যাবে। পূর্ণ সুরা এক বৈঠকে পড়া জরুরি নয়। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুরু করে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত একাধিক বৈঠকে ভাগ করে সুরাটি পড়ে শেষ করলেও একই সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রতি জুমাবারে এ সুরাটি পড়ার ও বোঝার তৌফিক দিন। আমীন।

সুত্র জাগো

চরফ্যাশনে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির টাকা আত্মসাতের অভিযোগ

চরফ্যাশনে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির টাকা আত্মসাতের অভিযোগ

লালমোহনে ব্রিজ ভেঙে বালুবাহী ট্রলি খালে পড়ে চালক নিহত

লালমোহনে ব্রিজ ভেঙে বালুবাহী ট্রলি খালে পড়ে চালক নিহত

ভোলায় ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি

ভোলায় ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি

চরফ্যাশনে মাদ্রাসা সুপারকে কারণ দর্শানোর নোটিশ

চরফ্যাশনে মাদ্রাসা সুপারকে কারণ দর্শানোর নোটিশ

​ভোলার নাজিউর রহমান কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতী সংবর্ধনা

​ভোলার নাজিউর রহমান কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতী সংবর্ধনা

মনপুরায় যুবদলের বিক্ষোভ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মনপুরায় যুবদলের বিক্ষোভ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

সংসদ অধিবেশনের চেয়ে কোনো রাষ্ট্রীয় কাজ গুরুত্বপূর্ণ নয়: স্পিকার

সংসদ অধিবেশনের চেয়ে কোনো রাষ্ট্রীয় কাজ গুরুত্বপূর্ণ নয়: স্পিকার

মালয়েশিয়ার আন্তরিক আতিথেয়তার জন্য তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

মালয়েশিয়ার আন্তরিক আতিথেয়তার জন্য তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

জনগণের সক্রিয় অংশগ্রহণে সরকার ডেঙ্গু মোকাবিলা করবে : মির্জা ফখরুল

জনগণের সক্রিয় অংশগ্রহণে সরকার ডেঙ্গু মোকাবিলা করবে : মির্জা ফখরুল

আরও...