অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

ভোলা-২ আসনটি পুনরায় প্রধানমন্ত্রীকে উপহার দেয়া হবে : এমপি মুকুল

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই অক্টোবর ২০২৩ রাত ০৯:৩০

remove_red_eye

৪৮৬

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ হাতে উন্নয়নের জোয়ারে  দেশ এগিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে পুনরায় শেখ হাসিনাকে ভোট দিয়ে উন্নয়নের এই চলমান ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা শেখ হাসিনাকে এই আসনটি পুনরায় উপহার দিবো ইনশাআল্লাহ।
এ সময় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট দিতে সকলের প্রতি তিনি আহ্বান জানান। বুধবার (১৮ অক্টোবর) ১০ টায় বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজারে ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সামনে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও সাফল্য প্রচার এবং আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষে পক্ষিয়া ইউনিয়নের সুবিধাভোগীদের মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মুকুল এসব কথা বলেন।
 পক্ষিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ মাস্টারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পক্ষিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাগর হাওলাদার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পক্ষিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবির, ৪নং ওয়ার্ড মেম্বার আব্দুল্লাহ আল নোমান, ইউপি সচিব আলী আশরাফসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের অংগসংগঠনের নেতা-কর্মীগণ। পরে ইউনিয়ন পরিষদের সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করেন সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...