অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

দৌলতখানে জনপ্রতিনিধি ও জেলেদের সাথে এমপি মুকুলের মতবিনিময় সভা

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই অক্টোবর ২০২৩ রাত ০৯:৪৬

remove_red_eye

৪০০

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল উপজেলার সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও জেলেদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার সকালে এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত ওই ইউপির চেয়ারম্যান আবদুল মালেক মাস্টারের সভাপতিত্বে এমপি মুকুল প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় তিনি শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ভূমিহীন ও গৃহহীনদের বাসস্থানের ব্যবস্থাসহ প্রান্তিক মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিতে বিভিন্ন ভাতার ব্যবস্থা করেছেন। এসব উপকারভোগীরা শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়।
এমপি মুকুল ২০০১ সালে বিএনপি জামায়াত শাসনামলে দৌলতখান বোরহানউদ্দিনে বিএনপি জামায়াত আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের ওপর যে অমানবিক নির্যাতন চালিয়েছিল তার করুন ফিরিস্তি তুলে ধরেন। তিনি বলেন এ দেশের মানুষ আর কখনো বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় না।
জেলেদের উদ্দেশে এমপি মুকুল বলেন, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মা ইলিশ রক্ষায় সরকার দৌলতখানে মেঘনার অভয়াশ্রমে মাছ শিকার নিষিদ্ধ করেছে। আর এ নিষেধাজ্ঞাকালীন প্রতি জেলে পরিবারের জন্য ২৫ কেজি করে ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়েছে। কষ্ট হলেও জেলেদেরকে সরকারের আইন মেনে চলতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেযারম্যান মনজুর আলম খান, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক সাফিজল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যরঞ্জন খাসকেল প্রমুখ।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...