তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১৪ই অক্টোবর ২০২৩ রাত ০৯:৩২
৪৫৪
তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনের মেঘনায় মা ইলিশের প্রজনন মৌসুমে ২২ দিন মাছ ধরা বন্ধ থাকায় উপজেলার ১৭ হাজার ৫০০ জেলে পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) চাঁদপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফ কর্মসূচি র উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শুভ দেবনাথ।
চাঁদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল্লাহ কিরণ এর সভাপতিত্ব অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক দেওয়ান, উপজেলা মৎস্য অফিসার আমির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান মেহেদী হাসান মিশু, মলংচড়া চেয়ারম্যান নুরনবী শিকদার বাবুল,প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি মোঃ রফিক সাদী, চাঁদপুর ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি তৈয়বুর রহমান সহ ইউনিয়ন পরিষদ সদস্য বৃন্দ।
উল্লেখ্য, ১২ অক্টোবর থেকে ২২ দিন ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে মা ইলিশের প্রজনন মৌসুম শুরু হয়েছে। ২২ দিন সকল প্রকার মাছ ধরা বন্ধ থাকায় নিবন্ধিত জেলেদের জন্য জনপ্রতি ২৫ কেজি করে ভিজিএফ চাল বরাদ্দ দিয়েছে সরকার। তজুমদ্দিনে নিবন্ধিত ১৭ হাজার ৫ শত জেলের জন্য বরাদ্দ আসে ৪৩৭ মেঃ টন চাল। এ বছর নিষেধাজ্ঞা শুরুর সাথে সাথে চাল বিতরণের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত