বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০২৩ বিকাল ০৩:১৪
৪৪৯
ওয়ানডে বিশ^কাপে আজ নিজেদের তৃতীয় ম্যাচে চেন্নাইয়ে এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংকরছে বাংলাদেশ।
ইংল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। স্পিনার মাহেদি হাসানের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে খেললেও, ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছিলেন মাহমুদুল্লাহ।
নিউজিল্যান্ড একাদশেও একটি পরিবর্তন হয়েছে। উইল ইয়ংয়ের পরিবর্তে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন।
ওয়ানডেতে এখন পর্যন্ত ৪১বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। এরমধ্যে নিউজিল্যান্ডের জয় ৩০টিতে এবং ১০টিতে জিতেছে বাংলাদেশ। একটি ম্যাচ পরিত্যক্ত হয়।
নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে দারুনভাবে বিশ^কাপ শুরু করে বাংলাদেশ। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে ১৩৭ রানে হেরে যায় টাইগাররা।
বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে যথাক্রমে ইংল্যান্ডকে ৯ উইকেটে এবং নেদারল্যান্ডসকে ৯৯ রানে হারিয়েছে নিউজিল্যান্ড।
বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ : কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম লাথাম, ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লুকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র ও মিচেল স্যান্টনার।
সুত্র বাসস
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত