অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরায় হাট-বাজারে জীবানুনাশক স্প্রে

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে মার্চ ২০২০ রাত ০২:০৯

remove_red_eye

৮৬০

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরা উপজেলা করোনা ভাইরাস সংক্রামণ রোধে বিভিন্ন হাট-বাজারে ও সড়কে জীবানু নাশক স্প্রে ছিটানো হচ্ছে। এছাড়াও বিদেশ ফেরত ৩২ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে বলে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশীদ নিশ্চিত করেন। প্রতিদিন ওই বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইনে নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মরত লোকজন বাড়ি বাড়ি গিয়ে খোঁজ-খবর রাখছেন বলেও জানান তিনি।

শনিবার সাকল ১০ টা থেকে উপজেলার হাজিরহাট বাজার, ফকিরহাট বাজার, ভূঁইয়ারহাট, চৌধুরী বাজারে ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপকের উদ্যোগে জীবানুনাশক স্প্রে করা হয়। এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশীদ, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর, হাজিরহাট বাজার কমিটির সম্পাদক আবুয়াল হোসেন, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি আবদুল্লাহ জুয়েল, সমকাল প্রতিনিধি মোঃ আমীর হাওলাদার, যায়যায়দিন প্রতিনিধি সীমান্ত হেলাল, সাংবাদিক নজরুল ইসলাম মামুন ও মিজানুর রহমান জুয়েল। এদিকে শনিবার দুপুর ১ টায় মনপুরায় নৌবাহিনীর ৭ সদস্যের একটি টিম এসে সামাজিক দুরত্ব বজায় রাখার কাজ শুরু করেছে।

উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস জানান, স্থানীয় জনগণকে সামাজিক দুরত্ব বজায় রাখতে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করতে ৭ সদস্যের নৌবাহিনী একটি টিম মনপুরায় এসেছে।

উল্লেখ্য, গত ২৪ মার্চ থেকে উপজেলার ফর্মেসী, মুদি দোকান ও কাঁচা বাজার ছাড়া সকল হাট-বাজারে দোকান বন্ধ রাখতে নির্দেশ দেন উপজেলা প্রশাসন। পরে ২৬ মার্চ থেকে মুদি দোকান বিকেল ৫ টা পর্যন্ত খোলা থাকার নির্দেশ দেন উপজেলা প্রশাসন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...