বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৭ই অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:২১
৩৬৩
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ ওয়ানডে বিশ্বকাপে যাত্রা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচেই বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছে বাংলাদেশের বোলাররা।
টস হেরে প্রথমে ব্যাট করতে নামা আফগানিস্তানকে ৩৭ দশমিক ২ ওভারে ১৫৬ রানে অলআউট করেছে টাইগার বোলাররা। এরমধ্যে আফগানিস্তানের পাঁচ ব্যাটারকে বোল্ড আউট করেন সাকিব-মিরাজ-তাসকিনরা। বিশ^কাপের মঞ্চে এই প্রথমবারের প্রতিপক্ষের পাঁচ ব্যাটারকে বোল্ড করলো বাংলাদেশের বোলাররা।
ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরানকে সাকিব আল হাসান, মোহাম্মদ নবিকে তাসকিন আহমেদ, আজমতুল্লাহ ওমারজাইকে শরিফুল ইসলাম এবং রশিদ খান-মুজিব উর রহমানকে বোল্ড আউট করেন মেহেদি হাসান মিরাজ।
নিজেদের ওয়ানডে ইতিহাসে এক ম্যাচে প্রতিপক্ষের পাঁচ বা তার বেশি ব্যাটারকে বোল্ড করার ক্ষেত্রে এটি নবম ঘটনা বাংলাদেশের। সর্বোচ্চ ছয় ব্যাটারকে বোল্ড করার নজির আছে বাংলাদেশের বোলারদের। গেল বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে ক্যারিবীয়দের ছয় ব্যাটারকে বোল্ড করেছিলো বাংলাদেশের বোলাররা। ঐ ম্যাচে স্পিনার তাইজুল ইসলাম তিন ব্যাটারকে, মোসাদ্দেকস হোসেন-নাসুম আহমেদও মুস্তাফিজুর রহমান ১জন করে ব্যাটারকে বোল্ড আউট করেন।
সুত্র বাসস
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত