বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৬ই অক্টোবর ২০২৩ বিকাল ০৪:৩৮
৩৯৪
সিরিয়ার সামরিক একাডেমিতে বৃহস্পতিবার ড্রোন হামলায় ১১২ জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম সরকার নিয়ন্ত্রিত হোমসে এই ভয়াবহ হামলার জন্য ‘সন্ত্রাসী সংগঠনকে’ দায়ী করেছে। যুদ্ধ পর্যবেক্ষণ গ্রুপ এই কথা জানিয়েছে। খবর এএফপি’র।
এদিকে কুর্দি বাহিনী জানায়, দেশটির কুর্দি নিয়ন্ত্রিত উত্তর-পূর্বাঞ্চলে তুরস্কের বিমান হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। আঙ্কারা এক বোমা হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দেওয়ার পর তারা সেখানে হামলা চালালো।
সরকারি বার্তা সংস্থা ‘সানা’ পরিবেশিত সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসী সংগঠন কেন্দ্রীয় শহর হোমসে সামরিক একাডেমির কর্মকর্তাদের স্নাতক অনুষ্ঠান লক্ষ্য করে এই হামলা চালায়।
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার বিষয়ক পর্যবেক্ষণ সংস্থা জানায়, সেখানে ড্রোন হামলায় ২১ জন বেসামরিক নাগরিকসহ ১১২ জন নিহত ও কমপক্ষে ১২০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ নারী রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী হাসান আল-ঘোবাশ রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, এই ঘটনায় প্রাথমিকভাবে ছয় নারী ও ছয় শিশুসহ ৮০ জন নিহত এবং ২৪০ জন আহত হওয়ার কথা জানানো হয়েছিল। কেউ তাৎক্ষণিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি।
জাতিসংঘ প্রধানের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সিরিয়ায় ড্রোন এবং প্রতিশোধমূলক হামলার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেন।
সুত্র বাসস
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত