লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৭শে মার্চ ২০২০ ভোর ০৪:১২
৬৮৭
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় করোনা আক্রান্তদের জন্য শিক্ষকরা অগ্রিম আইসোলেটেড ইউনিট স্থাপন করেছেন। মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার কয়েকজন প্রধান শিক্ষক নিজেদের খরচে লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ৩১ শয্যা বিশিষ্ট এ আইসোলেটেড ইউনিট স্থাপন করা হয় ।
স্থানীয় সূত্র জানান, লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে প্রায় ৪০ জন মাধ্যমিক ও মাদ্রাসা প্রধানদের সহযোগিতায় ব্যতিক্রমি এই উদ্যোগ গ্রহণ করা হয়। তাদের সব ধরণের ঔষুধ ও প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সহযোগিতা করবে লালমোহন ড্রাগ ও ফারিয়া সমিতি। করোনা আক্রান্ত হলেই রোগীদের এখানে এনে প্রয়োজনীয় সেবার জন্য প্রস্তুত করা হয়েছে ৩১ টি শয্যা। লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালক মো. রুহুল আমিন বলেন, উপজেলার বেশ কয়েকজন শিক্ষক মিলে এ আইসোলেটেড ইউনিট স্থাপন করেছি। এখানে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হলে তাদের চিকিৎসা দেয়া হবে। বুধবার রাতে এ আইসোলেটেড ইউনিট পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি। তিনি সাংবাদিকদের বলেন, শিক্ষকদের এমন উদ্যোগ প্রশংসার দাবীদার। ভবিষ্যতেও ভালোর কাজে এগিয়ে আসবে এসব শিক্ষকরা।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত