বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩০শে সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৪:০৮
৪৫৪
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচের আগেই খবরটা চাওর হয়ে যায়, ইনজুরিতে পড়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। শুধু তাই নয়, ইনজুরির অবস্থা এমন যে, তিনি হয়তো আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতেই পারবেন না।
তবে, আজ শনিবার গুয়াহাটিতে অবস্থানরত বাংলাদেশ ক্রিকেট দলের সূত্রে জানা গেছে, দুশ্চিন্তার কিছু নেই। সাকিবের ইনজুরি ততটা গুরুতর নয়। এমনকি বিশ্বকাপের প্রথম ম্যাচে তার খেলতে না পারার যে গুঞ্জন দেশে ছড়িয়েছে, সেটাও ঠিক নয় বলে জানানো হয়েছে টিম ম্যানেজমেন্ট সূত্র থেকে।
আজ দুপুরে মুঠোফোনে বাংলাদেশ টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জাগোনিউজকে জানিয়েছেন, সাকিব আল হাসান অবশ্যই খেলবে বিশ্বকাপের প্রথম ম্যাচে। না খেলার মত কোনো ইনজুরি নেই তার।
খালেদ মাহমুদ সুজন বলেন, ‘সাকিবের ইনজুরি মোটেও গুরুতর কিছু না। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই সে পুরোপুরি ফিট হয়ে যাবে।’
সঙ্গে সুজন এটাও যোগ করেন যে, ‘সাকিবের কিছুটা অস্বস্তি ছিল। এ কারণে সতর্কতা হিসেবে বিশ্রাম দেয়া হয়েছিলো। যদিও শুনছি সাকিবের ইনজুরি নিয়ে দেশে তোলপাড়। আসলে তেমন গুরুতর কোনো ইনজুরি না এটা। আমি বলছি, সাকিব ৭ অক্টোবর অবশ্যই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে।’
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে নাজমুল হোসেন শান্ত এবং মোস্তাফিজুর রহমান কেন খেলেননি- এর ব্যাখ্যাও দিয়েছেন খালেদ মাহমুদ সুজন। তিনি জানান, এ দু’জনকে বিশ্রাম দেয়া হয়েছিলো। প্রয়োজন হলে শান্ত ব্যাট করতে নামতো। প্রয়োজন হয়নি তাই ব্যাট করতে নামেনি। মোস্তাফিজকে বিশ্রাম দেয়া হয়েছিলো।’
সুত্র জাগো
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত