তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৯শে সেপ্টেম্বর ২০২৩ রাত ০৯:২৮
৪৬৪
তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিন উপজেলার মুচিবাড়িরকোনা বাজারে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ইয়ুথ ভোলা ০৩ এর আয়োজনে ও ভোলা ০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এর সার্বিক সহযোগিতায় দিনব্যাপী বিনামূল্যে প্রায় ২শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডাঃ আমিনুল ইসলাম। চিকিৎসা ক্যাম্পে আসা মাহারকান্দি গ্রামের কাজল মিস্ত্রী জানান, আমি এখানে চর্ম রোগের ডাক্তার দেখাইছি। ডাঃ সাব আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনে আমাকে চিকিৎসা সেবা দিয়েছেন।
ডাইয়ারপাড় গ্রামের বাসিন্দা শিশুবালা জানান, আমি দীর্ঘদিন ধরে অসুখ পাতির কারণে কাজ করতে পারিনা। ঢাকা যাইয়া দামি ডাঃ দেখামু টাকা ছিলোনা। মাইকে শুনছি বাড়ির পাশে এমপি শাওন সাব ফ্রিতে ডাঃ দেখাইয়া দিবো, তাই আইছি চিতিৎসা করাইতে।
চিকিৎসা নিতে আসা জহুর মাস্টার জানান, মুক্তিযুদ্ধ কইরা দেশটা স্বাধীন করছি। দেশের তরুণরা আজ যেভাবে বিভিন্ন সমাজসেবা কার্যক্রমে অংশগ্রহণ করছে। সত্যিই মনে হচ্ছে আমাদের যুদ্ধ করাটা স্বার্থক হইছে।
ইয়ুথ ভোলা ০৩ (তজুমদ্দিন) এর সমন্বয়ক সাদির হোসেন রাহিম জানান, আমরা দিনব্যাপী প্রায় ২শতাধিক মানুষকে চিকিৎসা সেবা দিতে পেরেছি। ইয়ুথ ভোলা ০৩ সবসময় সকল ভাল কাজে মানুষের পাশে থাকবে। আমাদের এসকল সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
ডাঃ আমিনুল ইসলাম জানান, এখানকার প্রত্যন্ত অঞ্চলের মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দিতে ভোলা ০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এর আমন্ত্রণে ঢাকা থেকে এসেছি। মানবিক এবং সামাজিক যেকোনো কাজে আমি সবসময় অংশগ্রহণ করি। এখানকার যেসব রোগীরা আমার কাছ থেকে চিকিৎসা সেবা নিয়েছে, আশা করি তারা উপকৃত হবে।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার জানান, ২৮সেপ্টেম্বর ২০২৩ খুবই সুন্দরতম একটি দিন। আজকের দিনে আমাদের প্রিয় নবীজীর জন্মদিন ও বাংলদেশের মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন। এই সুন্দর দিনে ভোলা ০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এর ছেলে ইসরাক চৌধুরী নাওয়াল ইয়ুথ ভোলা ০৩ এর মাধ্যমে যে মহৎ কাজের আয়োজন করেছেন তা সত্যিই প্রশংসনীয়। আমরা ইয়ুথ ভোলা ০৩ এর সকল মানবিক কাজে সবসময় পাশে থাকবো।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত