বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:০৩
৪০০
ইরাকের উত্তরাঞ্চলের নিনেভেহ প্রদেশের আল হামদানিয়া শহরের একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে ১১৩ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ১৫০ জনেরও বেশি।
সরকারি সংবাদ মাধ্যম ও স্বাস্থ্য কর্মকর্তারা এই তথ্য জানান। খবর এএফপি’র।
নিনেভেহ প্রদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ বলেছে, আল হামদানিয়ায় একটি বিয়ের হলরুমে আগুন লেগে ১১৩ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ১৫০ জনেরও বেশি।
এদিকে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘আইএনএ’ নিনেভেহ প্রদেশের ডেপুটি গভর্ণর হাসান আল-আলাকের উদ্ধৃতি দিয়ে বলেছে, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টা নাগাদ আগুন লাগে। এই ঘটনায় এখন পর্যন্ত ১১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, বিয়ের আনন্দ আয়োজনে আতশবাজি ফোটানো হচ্ছিল। সেটা থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আজ বুধবার ইরাকের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিয়ের এই আয়োজনে হাজার খানেক অতিথি ছিলেন।
উল্লেখ্য, রাজধানী বাগদাদ থেকে প্রায় ৪শ’ কিলোমিটার উত্তর-পশ্চিমে ও উত্তরাঞ্চলের বড় শহর মসুলের পাশে এই হামদানিয়া শহরের অবস্থান।
সুত্র বাসস
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত