বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৩শে সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৫৩
১৪৩৭
ঢাকার আলোকিত গ্যালারিতে শুরু হয়েছে ‘রাইজিং ফ্রম দ্য অ্যাশেজ প্রদর্শনী ২০২৩’। যা তুর্কি এবং বাংলাদেশি শিল্পীদের অসাধারণ সহযোগিতার নিদর্শন হিসেবে ফুটে উঠেছে। অনুষ্ঠানটি কেবল সাংস্কৃতিক বন্ধনকেই শক্তিশালী করবে না বরং একতা ও সামাজিক দায়বদ্ধতার প্রতীক হিসেবেও কাজ করবে।
২২ সেপ্টেম্বর শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। প্রদর্শনীর উদ্বোধন করেন তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। এ সময় তুরস্কের কূটনীতিক, শিল্প উৎসাহী এবং সামাজিক নেতারা উপস্থিত ছিলেন।
প্রদর্শনী উদ্বোধন করে তুরস্ক এবং বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান সাংস্কৃতিক সংযোগের ওপর জোর দেন রাষ্ট্রদূত। তিনি বলেন, ‘প্রদর্শিত শিল্পকর্ম দুটি জাতির মধ্যে প্রস্ফুটিত বন্ধুত্বকে লালন করবে। তুর্কি সংস্কৃতির স্থিতিস্থাপক চেতনাকে ধারণ করবে।’
প্রদর্শনীর আয়োজক তুবা আহসান ইস্তাম্বুলের ফ্যাশন ডিজাইনার এবং শিল্পী। জামাল টয় আর্ট স্কুলের সঙ্গে এ উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন তিনি। তাদের যৌথ প্রচেষ্টা তুরস্ক-সিরিয়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের টেকসই কাঠের ঘর নির্মাণে সহায়তার জন্য শিল্প ও দাতব্য কাজের অঙ্গীকারের উদাহরণ হয়ে থাকবে।
আয়োজক এবং তুরস্কের শিল্পী তুবা আহসান বলেন, ‘নারীর আত্মশক্তির উদযাপন বিভিন্ন জাতি ও সংস্কৃতিতে খুঁজে পাই। সে সংযোগটা ধরার চেষ্টা করি আমার চিত্রকর্মে। আমি এসব চিত্রকর্ম বিক্রির মাধ্যমে মানবিক কাজ করতে চাই। এ আহ্বানে সবাই সারা দেবেন এ আশা করি।’
এ সময় উপস্থিত ছিলেন চিত্রশিল্পী সামিরা জুবেরি হিমিকা, বিয়ন্ড ইনোভেশন অ্যান্ড টেকনোলজির কর্ণধার মোছাদ্দিক আহসান, স্পিনফ স্টুডিওর প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম আসাদুজ্জামান।
সুত্র জাগো
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত