অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

লেখক সম্মাননার জন্য বই জমা দেওয়ার আহ্বান

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৫১

remove_red_eye

১৫০৭

সংগঠনের সদস্য লেখকদের সম্মাননা-২০২৩ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)। সম্মাননার জন্য বইসহ তথ্য আহ্বান করা হচ্ছে।

২৫ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বই জমা দেওয়া যাবে। নির্ধারিত সময়ের পর বই নেওয়া হবে না। ২৩ সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শর্তাবলি
১. ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সদস্যরা শুধু আবেদন করতে পারবেন।
২. গল্প-উপন্যাস, কবিতা, ইতিহাস-গবেষণা, শিশুসাহিত্য, ভ্রমণ-বিজ্ঞান, অনুবাদ ক্যাটাগরিতে সম্মননা দেওয়া হবে।
৩. একজন লেখক কেবল একটি ক্যাটাগরিতে বই জমা দিতে পারবেন।
৪. সম্মাননার জন্য জমা দেওয়া বই ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে প্রকাশিত হতে হবে। প্রথম মুদ্রণ ছাড়া কোনো সংস্করণ (রি-প্রিন্ট) গ্রহণযোগ্য নয়।
৫. ‘বই জমা দেওয়ার সময় লেখকের সংক্ষিপ্ত প্রোফাইল (সর্বোচ্চ ৩০০ শব্দ) ও বই বিষয়ে সংক্ষিপ্ত বিবরণ (সর্বোচ্চ ৩০০ শব্দ) হাতে লিখে অথবা প্রিন্ট করে জমা দিতে হবে।
৬. প্রতি ক্যাটাগরিতে জুরিবোর্ডের মাধ্যমে নির্বাচিত ৩ জনকে সম্মাননা দেওয়া হবে। লেখক সম্মাননার বিষয়ে জুরি বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত।
৭. বইয়ের কপিরাইট বা অন্য আইনি ইস্যুতে জটিলতা হলে তা লেখকের ওপর বর্তাবে। সংগঠন কোনো দায় নেবে না।
৮. আগে যারা সম্মাননা পেয়েছেন, শর্তপূরণ সাপেক্ষে তারাও বই জমা দিতে পারবেন।

জমা দেওয়ার ঠিকানা
ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের অফিস ৫৫/১ ইসলাম এস্টেট, পুরানা পল্টন, তৃতীয় তলায় বই জমা দেওয়া যাবে। সরাসরি কিংবা কুরিয়ারে বই পাঠানো যাবে। এ ছাড়া সম্মাননা প্রদান উপ-কমিটির আহ্বায়ক কবীর আলমগীরের (০১৬৭৪-২৮২২৫৭) সঙ্গে যোগাযোগ করে বই জমা দেওয়া যাবে।

সম্মাননা প্রদান উপ-কমিটির আহ্বায়ক কবীর আলমগীর জানান, লেখক সম্মাননা-২০২৩ অনুষ্ঠানের দিনক্ষণ পরে জানিয়ে দেওয়া হবে। এর আগে ২০২২ সালে বিভিন্ন ক্যাটাগরিতে ৪৩ জনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

সুত্র জাগো

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...