অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলির গভীর সমুদ্র গবেষণা সহায়তা প্রয়োজন : মোমেন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:০১

remove_red_eye

২৫০

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গভীর সমুদ্রে বৈজ্ঞানিক গবেষণায় আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদানে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলিকে অগ্রাধিকার দেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ এখানে বলা হয়েছে, মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকালে যৌথভাবে বাংলাদেশ ও আর্জেন্টিনা এবং আন্তর্জাতিক সমুদ্র তীর কর্তৃপক্ষ (আইএসএ) আয়োজিত উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। 
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন, ইন্টারন্যাশনাল সি বেড অথরিটির (আইএসএ) মহাসচিব মাইকেল লজ এবং টোঙ্গার পররাষ্ট্রমন্ত্রী ফেকিটামোলোয়া উতইকামানু স্বাগত বক্তব্য রাখেন এবং কুক দ্বীপের প্রধানমন্ত্রী মার্ক ব্রাউন মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গভীর সমুদ্রে টেকসই ব্যবস্থাপনার সংক্রান্ত বৈজ্ঞানিক গবেষণার ওপর জোর দেন।
বাংলাদেশ সহ অংশগ্রহণকারী দেশগুলি "গভীর সমুদ্র গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও উদ্ভাবনের মাধ্যমে এসডিজি অর্জন ত্বরান্বিত করার জন্য পদক্ষেপ গ্রহনের বৈশ্বিক আহ্বান’ কর্মসূচিতে যোগ দিয়েছে। 
আহ্বানের আওতায় গভীর সমুদ্র গবেষণায় বিনিয়োগ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়।

সুত্র বাসস

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

আরও...