অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

জনগন-দলীয় নেতাকর্মীদের সঙ্গে যাদের সম্পর্ক নেই নির্বাচন আসলেই তারা অপপ্রচার করে: এমপি শাওন

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে সেপ্টেম্বর ২০২৩ রাত ০৯:৩৮

remove_red_eye

৪১৫

তজুমদ্দিন প্রতিনিধি : জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও সাফল্য প্রচার এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করার লক্ষ্যে তজুমদ্দিন উপজেলাধীন চাঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বর্ধিত সভার  প্রধান অতিথি ভোলা -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন,  জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসলেই নতুন নতুন প্রার্থীর আবির্ভাব ঘটে। আগমন হয় অতিথি পাখিদের।
যাদের সাথে দলীয় নেতা কর্মী ও সাধারণ জনগণের সাথে কোন সম্পর্ক নেই। কারো সুখ দুঃখ ও উন্নয়নের সাথে নেই সম্পৃক্ততা। জনবিচ্ছিন্ন এসব নেতারা জনগণকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছু করতে পারেনি। আপনারা কোন ভাবেই বিভ্রান্ত হবেন না। দলীয় মনোনয়ন নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আমাদের নেত্রী শেখ হাসিনা সময় মতো সঠিক সিদ্ধান্ত দিবেন। অতএব আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে। আগামী দ্বাদশ  জাতীয় সংসদ নির্বাচনে সকলেই ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার বহুমাত্রিক উন্নয়নের প্রচার করে চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে মাঠে কাজ করতে হবে।
চাচড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শামসুল হক মাস্টারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক দেওয়ান, তজুমদ্দিন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম শীলা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরন, চাচড়া ইউনিয়ন চেয়ারম্যান আবু তাহের মিয়া, সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান মেহেদী হাসান মিশু, শম্ভুপুর ইউনিয়ন চেয়ারম্যান মো: রাসেল মিয়া প্রমূখ

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...