অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন থেমে থেমে বৃষ্টি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই নভেম্বর ২০১৯ রাত ১০:১৮

remove_red_eye

৮৭৮

বাংলার কন্ঠ প্রতিবেদক : ঘূর্ণিঝড়ে বুলবুলের প্রভাবে সাগর ও নদী বেষ্টিত দ্বীপ জেলা ভোলাসহ উপকূলী এলাকায় শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় ছিলো। তার সাথে থেমে থেমে হালকা ও মাঝারি বৃষ্টি হয়েছে। তবে নদী এখনো উত্তাল হয়ে উঠেনি। নদী ছিলো শান্ত। বিকাল থেকে ভোলা -বরিশাল ও ভোলা লক্ষীপুর রুটে সকল ধরনের নৌ যান চলাচল বন্ধ ঘোষনা করে বিআইডবিøউটিএ। এদিকে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাব মোকাবেলায় করতে প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহন করা হয়েছে। ভোলা রেডক্রিসেন্টের সদস্যরা স্থানীয় মানুষকে সর্তক করতে মাইকে প্রচারনা চালানো হয়। তবে ভোলার দুর্গম বিচ্ছিন্ন চরাঞ্চলের প্রায় ২ লাখ মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে।
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ে জরুরি সভা করেছে। ওই সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সভাপতিত্বে জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মাহামুদুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক মীর্ধা মুজাহিদুল ইসলাম,জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা সহ রেড ক্রিসেন্ট, সিপিপির কর্মী সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। সভায় জেলা প্রশাসক জানান, দুযোর্গ মোকাবেলায় ৮টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। জেলায় ৬৬৮টি আশ্রয় কেন্দ্র ও ৩৯টি মুজিব কেল্লা রয়েছে। আশ্রয় কেন্দ্র গুলো প্রস্তুত রাখা হয়েছে জনগনের ব্যবহারের জন্য। ১৩ হাজার সেচ্ছাসেবী মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য সর্তক করছেন। ৯২টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়া পর্যাপ্ত ত্রানসামগ্রী ও শুকনা খাবার,চাল,টিন মজুদ রয়েছে। দুর্যোগকালিন সময়ে প্রশাসনের সকল কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। যারা ছুটিতে রয়েছে তাদের চলে আসার জন্য নির্দেশ দেয়া হয়েছে। ভোলা সিপিপির উপ-পরিচালক মো. সাহাবুদ্দিন জানান, ঝড়ের বিষয়ে মানুষকে জানাতে সিপিপি ও রেডক্রিসেন্ট কর্মীরা প্রচার-প্রচারনা শুরু করে দিয়েছেন। সিপিপির ১০ হাজার ২০০ সেচ্চাসেবী প্রস্তুত রয়েছে।
সন্ধ্যা সাড়ে ৭টায় চরফ্যাসন উপজেলা সিপিপির সহকারি পরিচালক মোকাম্মেল হক লিপন জানান, বর্তমানে ৭ নম্বর বিপদ সংকেত চলমান রয়েছে। তিনি সকল জনসাধারণকে অতি দ্রুত নিকটস্থ ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়ার অনুরোধ জানান।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...