অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

বোরহানউদ্দিনে নৌ পুলিশ ফাঁড়িতে যুক্ত হলো স্পিড বোট

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই সেপ্টেম্বর ২০২৩ রাত ০৯:৩১

remove_red_eye

৬৬৮

বোরহানউদ্দিন সংবাদদাতা : ভোলার বোরহানউদ্দিন উপজেলার মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়িতে ডাবল ইঞ্জিনের দ্রুতগতির জলযান স্পিড বোট সংযুক্ত হয়েছে। গত ২৩-০৮-২০২৩ ইং তারিখে বাংলাদেশ নৌ পুলিশের ঢাকা সদর দপ্তর থেকে ডাবল ইঞ্জিন চালিত দ্রæতগতির জলযান স্পিড বোট দেওয়া হয় ফাঁড়িতে ।  মেঘনা নদীর জেলেদের নিরাপত্তায় দ্রæতগতির জলযান ডাবল ইঞ্জিনের স্পিড বোট মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়িতে নজস্ব জলযান প্রথম সংযুক্ত হলো। ফলে বোরহানউদ্দিন ও তজুমদ্দিন উপজেলাসহ চরাঞ্চলের মেঘনা নদীর মাছঘাটের জেলেরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন । তবে কোস্ট গার্ড ও নৌ পুলিশের ভয়ে আতংকে রয়েছে মেঘনার জলদস্যু বাহিনী চকেটজামাল নামক গ্রুপসহ সকল অপরাধীরা। মেঘনা নদীতে প্রতিনিয়ত ডাকাতির ঘটনা ঘটলেও বর্তমানে ডাবল ইঞ্জিনের দ্রæতগতির জলযান স্পিড বোট সংযুক্ত হওয়ার পরে মেঘনা নদীতে কোন ডাকাতির খবর পাওয়া যায়নি। মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়িতে স্পিড বোট সংযুক্ত করায় বাংলাদেশ নৌ পুলিশ ঢাকা সদর দপ্তরসহ সরকারকে ধন্যবাদ জানান আড়ৎদার ও জেলেরাসহ মাছঘাট মৎস্য ব্যবসায়ীরা। নৌ পুলিশ ফাঁড়িতে দ্রæতগতির স্পিড বোট সংযুক্ত হওয়ায় উপজেলার মাছঘাট গুলোতে
জেলেদের মাঝে মাছ শিকারে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। রবিবার বিকালে মির্জাকালু মাছঘাট, হাকিমুদ্দিন মাছঘাট, দিদার মাঝি মাছঘাট, মামুনের খাল মাছঘাট ও আলীমুদ্দিন বাংলাবাজার মাছঘাট গুলোতে সরেজমিনে এমন চিত্র দেখা গেছে। মির্জাকালু মাছঘাট মৎস্য আড়ৎদার ও হাসাননগর ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর মাঝি সরকার প্রধানের প্রসংশা করে বলেন,  একমাত্র আওয়ামীলীগ সরকার জেলেদের সুরক্ষার কথা চিন্তা করেন। তাই নদীতে জেলেদের নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌ পুলিশ বাহিনি টহলসহ অপরাধের বিরুদ্ধে কাজ করছে। জলদস্যু বাহিনীসহ অপরাধীদের বিরুদ্ধে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে কোস্ট গার্ড ও নৌ পুলিশ বাহিনি দিন-রাত পরিশ্রম করে কাজ করছেন।
আওয়ামীলীগ সরকার আমলেই জেলেরা নিরাপদে নদীতে মাছ শিকার করছে। মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়িতে জেলেদের নিরাপত্তায় ডাবল ইঞ্জিন চালিত দ্রæতগতির জলযান স্পিড বোট সংযুক্ত হওয়ায় মেঘনা নদীতে নির্ভয়ে মাছ শিকার করছেন জেলেরা এমনটিই জানান তিনি।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার মোঃ রায়হান উজ্জামান জানান, মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়িতে স্পিড বোট সংযুক্ত হওয়ায়  অপরাধ প্রতিরোধে মেঘনা নদীতে নিরাপত্তা জোরদারে ভালো ভুমিকা রাখবে নৌ পুলিশ। মৎস্য আহরনে জেলেদের নিরাপত্তায় সহায়ক ভুমিকা পালন করবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...