বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই সেপ্টেম্বর ২০২৩ রাত ০৯:২৬
৩৭১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার চরফ্যাশন উপজেলায় ভবনের দুই দেয়ালের মাঝে আটকে পড়া পোষা বিড়াল উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এদিকে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে একটি বিড়াল উদ্ধার করায় ফায়ার সর্ভিসের কর্মীদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন বিড়ালের মালিক মো. রাজিম মোল্লা।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালের দিকে চরফ্যাশন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভদ্রপাড়া আবু মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল পৌনে ৯টার দিকে চরফ্যাশন ফায়ার সার্ভিস স্টেশনে খবর আসে, পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়িতে দুই দেয়ালের মাঝে একটি পোষা বিড়াল আটকা পড়েছে।
বাড়ির লোকজন অনেক চেষ্টা করেও বিড়ালটিকে উদ্ধার করতে পারছেন না। খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আসাদুজ্জামানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে বিড়ালটিকে উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করে তারা।
বিড়ালের মালিক মো. রাজিম মোল্লা জানান, তার শখের পোষা বিড়ালটি অসাবধানতাবশত ঘরের দুই দেয়ালের মাঝে আটকে যায়।
পরে তারা অনেক চেষ্টা করেও বিড়ালটি উদ্ধার করতে পরেননি। এ অবস্থায় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে খুব যতœসহকারে তার বিড়ালটিকে উদ্ধার করে। বিড়ালটি ফিরে পেয়ে তিনি অনেক খুশি।
চরফ্যাশন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান জানান, ফায়ার সার্ভিসের কর্মীদের কাছে প্রতিটি প্রাণই অনেক গুরুত্বপূর্ণ।
সেটি হোক মানুষ বা প্রাণী। তাই তারা খবর পাওয়ার সাথে সাথে দ্রæত ঘটনাস্থলে গিয়ে বিড়ালটি উদ্ধার করেন। এটাই তাদের দায়িত্ব ও কর্তব্য।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত