বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৬ই সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:২১
৪৫৬
উত্তর কোরীয় নেতা কিম জং উন শনিবার ভøাদিভোস্তকে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সাথে দেখা করেছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘তাস’ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ভøাদিভোস্তকের নেভিচি বিমানঘাঁটিতে পৌঁছালে শোইগু তাকে অনার গার্ড এবং অভ্যর্থনা জানান।
খবরে বলা হয়, আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া উত্তর কোরিয়ার নেতার এটি একটি ব্যতিক্রমী সফর। বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর বিদেশে এটি তার প্রথম সরকারি সফর। কিমের এমন সফরে পশ্চিমা দেশগুলোর মধ্যে ভীতির সঞ্চার করেছে যে মস্কো ও পিয়ংইয়ং নিষেধাজ্ঞা অমান্য করে একটি অস্ত্র চুক্তি করবে।
মস্কো ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে উত্তর কোরিয়ার গোলাবারুদ কিনতে আগ্রহী বলে মনে করা হয়। অন্যদিকে পিয়ংইয়ং তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচীর উন্নয়নে রাশিয়ার সহায়তা চায়।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিমের সাথে বৈঠকের পর সামরিক সহযোগিতার ‘সম্ভাবনার’ ইঙ্গিত দিলেও ক্রেমলিন শুক্রবার বলেছে যে এক্ষেত্রে কোন চুক্তি স্বাক্ষরিত হয়নি।
সুত্র বাসস
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত