অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৬ | ৩০শে ভাদ্র ১৪৩৩

ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৫:৪৪

remove_red_eye

৪২৬

এশিয়া কাপ সুপার ফোর পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ।
সুপার ফোরে নিজেদের আগের ম্যাচে শ্রীলংকার বিপক্ষে একাদশ থেকে পাঁচটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মোহাম্মদ নাইম, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলামের পরিবর্তে একাদশে সুযোগ হয়েছে তানজিদ হাসান, এনামুল হক, মাহেদি হাসান, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসানের।
এ ম্যাচ দিয়ে বাংলাদেশের ১৪৫তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে অভিষেক হচ্ছে পেসার তানজিমের। লিষ্ট ‘এ’ ক্রিকেটে ৩৭ ম্যাচে ৫৭ উইকেট আছে তার। ২০২২ সালের ডিসেম্বরের পর আবারও ওয়ানডে খেলার সুযোগ পেয়েছেন ওপেনার এনামুল।
সুপার ফোর পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার কাছে ২১ রানে হারলে ফাইনাল খেলার স্বপ্ন ধুলিসাৎ হয় বাংলাদেশের।
একাদশে পাঁচটি পরিবর্তন এনেছে আগেই ফাইনাল নিশ্চিত করা ভারতও। বিরাট কোহলি, হার্ডিক পান্ডিয়া, জসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজের পরিবর্তে একাদশে সুযোগ হয়েছে সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, শারদুল ঠাকুর, মোহাম্মদ সামি ও প্রসিদ্ধ কৃঞ্চার। এদের মধ্যে ওয়ানডে অভিষেক হচ্ছে তিলকের।
এখন পর্যন্ত ৩৯টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। এরমধ্যে ভারত ৩১ ম্যাচে এবং বাংলাদেশ ৭ ম্যাচে জয় পায়। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।
বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তাওহিদ হৃদয়, শামিম হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ,তানজিদ হাসান, এনামুল হক, মাহেদি হাসান, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান।  
ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, লোকেশ রাহুল, ইশান কিশান, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শারদুল ঠাকুর, মোহাম্মদ সামি ও প্রসিদ্ধ কৃঞ্চা।

সুত্র বাসস

ভোলায় ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

ভোলায় ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

দৌলতখানে সার পরিস্থিতি নিয়ে ডিলারদের সঙ্গে কৃষি বিভাগের মতবিনিময়

দৌলতখানে সার পরিস্থিতি নিয়ে ডিলারদের সঙ্গে কৃষি বিভাগের মতবিনিময়

ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে ৭০ কিলোমিটার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে ৭০ কিলোমিটার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি

লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি

ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা

ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর

শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর

গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু

গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

আরও...