অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় সকল সাপ্তাহিক হাট-বাজার বন্ধ ঘোষণা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে মার্চ ২০২০ ভোর ০৪:১৩

remove_red_eye

৮১৮

হাসনাইন আহমেদ মুন্না : ‘করোনা ভাইরাস’র সংক্রাণ প্রতিরোধে জেলার সকল সাপ্তাহিক হাট-বাজার বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। যেখানে জনসমাগম হচ্ছে প্রশাসন তাদের সরিয়ে দিচ্ছে। সকল ধরনের সমাবেশ, উৎসব, খেলা নিষিদ্ধ করা হয়েছে। যারা অন্য জেলার বাসিন্দা তাদের ভোলায় না আসতে অনুরোধ জানানো হচ্ছে। জনসচেতনতায় চলছে মাইকিং, লিফলেট বিতরণসহ বিভিন্ন প্রচার-প্রচারণা। জেলা প্রশাসক মো: মাসুদ আলম সিদ্দিক আজ দুপুরে  এসব তথ্য নিশ্চিত করেছে।
তিনি বলেন, পণ্যের অতিরিক্ত মূল্য রাখার দায়ে গতকাল  রাত পর্যন্ত মোট ৬৪টি ব্যাবসায়ীক প্রতিষ্ঠানকে ৯ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।একইসাথে হোম কোয়ারেন্টাইনে না থাকার দায়ে ১৫ জন বিদেশ ফেরতকে ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে।
জেলা প্রশাসক জানান, ভোলা যেহেতু বিচ্ছিন্ন একটা দ্বীপ। সেক্ষেত্রে ভোলাকে করোনার প্রভাব থেকে রক্ষা করতে হলে যদি প্রশাসন মনে করে তবে লঞ্চ, ফেরী ইত্যাদী বন্ধ করে দেওয়া হবে। এছাড়া জেলায় যত প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে তা ধুয়ে-মুছে পরিস্কার করা হচ্ছে। সরকারিসহ সকল প্রতিষ্ঠানে হাত ধোয়া ও মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। একইসাথে যারা করোনা নিয়ে গুজব ছড়াবে তাদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।
জেলা প্রশাসনের সর্বোচ্চ এই কর্মকর্তা আরো জানান, জেলায় এখন পর্যন্ত স্থানীয় বাসিন্দা ১৪’শ ৭৮ জন বিদেশ থেকে দেশে এসেছে। তাদের সবাইযে ভোলায় এসেছেন এমন নয়। অনেকেই এসেছেন আবার অনেকেই ভোলার বাইরে রয়েছেন। আমরা তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিচ্ছি। তারপরেও যদি কেউ হোম কোয়ারেন্টাইনে না থাকে তবে স্থানীয়দের তাদের ব্যাপারে তথ্য দেয়ার জন্য অনুরোধ জানিয়েছি। একইসাথে ভোলায় বেশ কিছু ভারতীয় নাগরীক অবস্থান করছে, তাদেরকেও নজরদারীর মধ্যে রাখা হয়েছে। তাদেরকে তাদের কর্মক্ষেত্রের বাইরে বের হতে দেওয়া হচ্ছেনা। সব মিলিয়ে করোনা মোকাবেলায় জেলা প্রশাসনের সব ধরনের প্রস্তুতির কথা বলেন জেলা প্রশাসক।

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

আরও...