বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ই সেপ্টেম্বর ২০২৩ রাত ০৮:৪১
৪১২
বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় নিখোঁজের ১০ ঘণ্টা পর বসতঘরের পাশের পুকুর থেকে সুরমা বেগম (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
সুরমা বেগম ভোলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রহমতপুর গ্রামে মো. হাবিবুর রহমানের মেয়ে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, সুরমা বেগম অসুস্থ হওয়ায় তার স্বামী কয়েক বছর আগে তাকে বাবার বাড়ি রেখে যান। এরপর আর তার কোনো খোঁজ খবর নেননি। তখন থেকেই সুরমা বেগম তার বাবার বাড়ির একটি ঘরে বসবাস করছিল। রোববার রাতে তিনি ঘর থেকে বের হয়ে আর ফেরেনি। তার পরিবারের লোকজন রাতে তাকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান পাননি।
তারা আরও জানান, সকালের দিকে বাড়ির পাশের পুকুরে সুরমার মরদেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। তাদের দাবি সুরমার মৃগী রোগ ছিল। পুকুরের হাত-মুখ ধলাতে গিয়ে হয়তো তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে পুকুরে ডুবে মারা যান।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা নিহতের মরদেহ উদ্ধার করেছি। স্থানীয়রা ও তার পরিবারের সদস্যের দাবি সুরমার মৃগী রোগে আক্রান্ত হয়ে পুকুরে ডুবে মারা যান। তবে আমরা বিষয়টি তদন্ত করছি। এ বিষয়ে মনপুরা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত