চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২২শে মার্চ ২০২০ রাত ০১:৫৫
৮৩৬
চরফ্যাসন প্রতিনিধি : চরফ্যাসনের আসলামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে গভীর রাতে প্রতিপক্ষের বসত ঘরে ঢুকে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত শাহ আলম’র স্ত্রী তাহেরা বেগম(৫৫) এবং তাদের পুত্রবধু আকলিমা বেগম(২১)চরফ্যাসন হাসপাতালে ভর্তি হয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন গৃহকর্তী তাহেরা বেগম বলেন, ১৮মার্চ রাতের খাবার খেয়ে আমি পুত্রবধু আকলিমাকে নিয়ে ঘরের সামনের বারান্দায় ঘুমিয়ে পড়ি। রাত ৩টার দিকে একই এলাকার মোসলেহ উদ্দিন, আল আমিন, সাহাবুদ্দিন, আব্দুল্লাহ, আকতার এবং সবুজ বেড়া ভেঙ্গে আমাদের বসতঘরে প্রবেশ করে। এসময় আমাদের ঘুম ভেঙ্গে গেলে তারা আমাকে ও পুত্রবধুকে লাঠি দিয়ে মারধর করে এবং পুত্রবধু আকলিমাকে টানা হেচরা করে পরিধেয় বস্ত্র ছিড়ে ফেলে। আমাদের ডাক চিৎকারে প্রতিবেশিরা ঘটনাস্থলে আসার আগেই তারা চলে যায়। এসময় আব্দুল্লাহ এবং আকতার স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে যায়। ওই দিন আমাদের ঘরে পুরুষরা ছিলো না। সকালে স্বজনরা এসে আমাদেরকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করে।
তাহেরার স্বামী মো. শাহ আলম বলেন, আমাদের প্রায় ২একর জমি নিয়ে বিরোধের জের ধরে মোতাছিন বিল্লার ছেলেরা এঘটনা ঘটিয়েছে।
এ অভিযোগের বিষয়ে মোসলেহ উদ্দিন জানান, জমি নিয়ে বিরোধের ঘটনাকে কেন্দ্র করে আমাদেরকে ফাঁসানোর জন্য তারা পরিকল্পিতভাবে ষড়যন্ত্র ও অপতৎপরতায় লিপ্ত হয়ে আমাদের বিরুদ্ধে এমন মিথ্যা অপপ্রচার করছে। আসলামপুর ইউপি চেয়ারম্যান মো.সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি আমাকে কেউ জানায়নি।
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত