অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে বসত বাড়ি জ্বালিয়ে দেয়ার চেষ্টা দুর্বৃত্তদের

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে মার্চ ২০২০ রাত ০৩:৪৯

remove_red_eye

৯৫৯

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে বসত বাড়ির পাতার বেড়ায় আগুন দিয়ে বসত ঘর জ্বালিয়ে দেয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।  শুক্রবার সকালে উপজেলার ডাওরী বাজারের পাশে মৃত গান্ধি স্বর্নকারের বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় স্থানীয়দের সহায়তায় আগুন নিভিয়ে ফেলে পরিবারের সদস্যরা।
গান্ধি কর্মকারের ছেলের বউ বনানী রানী জানান, ঘটনার সময় বাড়িতে পুরুষ সদস্যরা ছিলোনা। বেলা পোনে ১০টার দিকে তার শাশুড়ী  পাতার বেড়ায় আগুন জ্বলতে দেখে ডাক চিৎকার করেন। এসময় স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রন করে। এর আগে প্রতিবেশী পরিমল স্বর্নকারের ছেলে রাজিবকে খোলের প্রাচিরের আশপাশে পায়চারি করতে দেখেন বনানী রানী। এই আগুন লাগার ব্যপারে রাজিবকে সন্দেহ করছেন গান্ধি কর্মকাররে পরিবার।
গান্ধি কর্মকার ছেলে রনজিত কর্মকার জানান, পরিমল স্বর্নকারের পরিবারের সাথে তাদের জায়গা জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘ দিনের। এর মধ্যে একাধিক মামলাও রয়েছে দুই পরিবারের মধ্যে। এসব মামলা মোকদ্দমার মধ্যেই আমাদের পরিবারটিকে উচ্ছেদ করতে নানা ভাবে হয়রানী করে চলেছেন পরিমল স্বর্নকারের ছেলে রাজিব ও বিপ্লব। এই খোলের প্রাচিরের আগুন, বিরোধেরই অংশ বলে মনে করছেন গান্ধি কর্মকার ছেলে রনজিত। অভিযোগ রয়েছে, বিপ্লব এলাকায় র্দীঘ দিন ধরে হুন্ডি ব্যবসা করে আসছে।
এ ব্যাপারে পরিমল স্বর্নকারের ছেলে রাজিব জানান, আমি প্রতিদিন সকাল হলেই আমাদের বিভিন্ন গাছের গোড়ায় পানি দেই। আজকে সকালেও দিয়েছি। আমাকে সন্দেহ করার কারন দেখছি না। অপরদিকে পরিমল স্বর্নকারের বড় ছেলে  বিপ্লব স্বর্নকার জানান, কোনো দুবৃত্তরা আগুন লাগিয়ে থাকলে আমরাও বিচার চাই। জমি জমা নিয়ে বিরোধ থাকতেই পারে। সেখানে আমাদেরকে সন্দেহ করা অবান্তর।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...