অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

দৌলতখানে করোনা প্রতিরোধে বউভাত বন্ধ করেছে প্রশাসন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে মার্চ ২০২০ রাত ০৩:৪৬

remove_red_eye

৮৩৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : জেলার দৌলতখান উপজেলায় আজ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে একটি বউভাতের অনুষ্ঠান বন্ধ করেছে দিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে চরখলিফা ইউনিয়নের দলিল খায়ের হাট বাজার এলাকার একটি বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ উপস্থিত হয়ে এই আয়োজন বন্ধ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জামাল মৃধা বাড়ির মো: কবির হোসেন’র ছেলে মো: ইলিয়াস গত ১৪ মার্চ ঢাকায় বিয়ে করেন। সেই অনুষ্ঠানের অংশ হিসাবে আজ ছেলের বাড়িতে কনে পক্ষের বউভাত হওয়ার কথা ছিলো। এতে প্রায় হাজার মানুষের আয়োজন ছিলো। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশে করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সব ধরনের জনসমাগম বন্ধের নির্দেশ দেয় সরকার। তাই জনসমাগম বন্ধ করতেই এই অনুষ্ঠান বন্ধ করা হয়।
তিনি আরো বলেন, আজ দুপুরেই বউভাতের কথা ছিলো। সেই অনুযায়ি রান্নাও হচ্ছিল। এসময় আমরা রান্না বন্ধ করতে চুলায় পানি ঢেলে দেই এবং ডেকারেটর সদস্যদের চলে যেতে বলি। স্থানীয় থানা পুলিশ অভিযানে অংশগ্রহণ করে বলে তিনি জানান। দৌলতখান থানার ওসি জানান, বর পক্ষ বৌভাত অনুষ্ঠান না করার জন্য মুচলেকা দিয়েছেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...