অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৫শে জুন ২০২৬ | ১১ই আষাঢ় ১৪৩৩

ইউটিউবে সবচেয়ে বেশিবার দেখা হয়েছে যে ভিডিওটি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৪৬

remove_red_eye

৫৩৫

সিনেমা, নাটক, গান কিংবা কোনো পড়ার টিউটোরিয়াল দেখার জন্য ছুটে যান ইউটিউবে। বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। অনেকেই শুধু বিনোদনের খোঁড়াক মেটাতেই নয়,আয়ের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহার করছেন ইউটিউব। মাসে লাখ লাখ টাকা আয় করছেন এখান থেকে।

তবে জানেন কি, ইউটিউবের কোন ভিডিওটি সবচেয়ে বেশি বার দেখা হয়েছে? ভিউয়ের সংখ্যায় সবচেয়ে এগিয়ে বেবি শার্ক গানটি। বিশ্বের সব দেশের শিশুদের কাছে এটি খুবই পছন্দের একটি ভিডিও। এই গানের তালে তালে একেবারে ছোট্ট শিশু থেকে শুরু করে প্রাইমেরির শিশুরাও মেতে থাকে। বেবি শার্ক ড্যান্স ইউটিউবে সবচেয়ে বেশি ভিউ নিয়ে এক নম্বরে রয়েছে। এটি ২০১৬ সালের ১৭ জুন পিংকফং বেবি শার্ক মানের একটি চ্যানেলে আপলোড করা হয়েছিল। এই ভিডিওটির ভিউজ ১৩.১৮ বিলিয়ন।

ইউটিউবে ভিউয়ের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে লুইস ফনসির ‘ডেসপাসিটো’ গানটি। এটি ২০১৭ সালের ১২ জানুয়ারি ইউটিউবে লঞ্চ করা হয়। মুহূর্তেই শ্রোতাপ্রিয় হয়ে ওঠে গানটি। দিন দিন বেড়েই চলেছে এর ভিউজ সংখ্যা। বর্তমানে এর ভিউজ ৮.২৩ বিলিয়ন।

ভিউজের দিক থেকে তিন নম্বরেও একটি ছোটদের আরেকটি গান। অতিপরিচিত ছোটদের গান ‘জনি জনি ইয়েস পাপা’ ৬.৭৬ বিলিয়ন ভিউজ পেয়ে বিশ্বে তিন নম্বরে৷ ২০১৬ সালে এটি লুলু কিডস-নার্সারি রাইমস দ্বারা আপলোড করা হয়েছিল।

চার নম্বরেও রয়েছে একটি নার্সারি রাইম। ‘বাথ সং’ বা গোসলের গান শিরোনামের এই গানই ভিউজের দিক থেকে চার নম্বরে। এই গানের ভিউজ ৬.৩৩ বিলিয়ন। কোকোমেলন-নার্সারি রাইমস দ্বারা এই গান ২০১৮ সালে আপলোড করা হয়েছিল।

এর পরের অবস্থানেই আছে পপ-গায়ক এড শিরানের ‘শেপ অফ ইউ’ গানটি। ইউটিউবে ভিউজের দিক থেকে পাঁচ নম্বরে রয়েছে। এখন পর্যন্ত এই গানের ৬.০৬ সংখ্যক মানুষ ইউটিউবে দেখেছেন। দিন দিন বেড়েই চলেছে গানেই ভিউজ সংখ্যা।

সুত্র জাগো

লালমোহনের কালমা ইউনিয়ন জিয়া পরিষদের আহবায়ক কমিটি গঠন

লালমোহনের কালমা ইউনিয়ন জিয়া পরিষদের আহবায়ক কমিটি গঠন

স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর

জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর

আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য: অর্থমন্ত্রী

আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য: অর্থমন্ত্রী

রোহিঙ্গাদের সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি

রোহিঙ্গাদের সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি

বিরোধীদলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী

বিরোধীদলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন, পাবে ২ কোটি ৩৫ লাখ শিশু

দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন, পাবে ২ কোটি ৩৫ লাখ শিশু

তারেক রহমানের সফরে নতুন উচ্চতায় যেতে পারে ঢাকা-বেইজিং সম্পর্ক

তারেক রহমানের সফরে নতুন উচ্চতায় যেতে পারে ঢাকা-বেইজিং সম্পর্ক

সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি

সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি

আরও...