লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২রা সেপ্টেম্বর ২০২৩ রাত ০৯:৪১
৩৮৯
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে ১ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার বিকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ফুলবাগিচা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- লালমোহন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মো. শাহজাহানের ছেলে মো. ঝান্টু (৩৮) এবং একই এলাকার কালুর ছেলে আব্দুর রহমান (২০)।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. ইউসুফ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতদের মধ্যে ঝান্টু একজন নিয়মিত মাদক ব্যবসায়ী। এরআগেও ৪ কেজি গাঁজাসহ আটক হয়েছেন তিনি। জেল থেকে বের হয়ে ফের মাদক ব্যবসা শুরু করেন ঝান্টু। শনিবার বিকালে ফের ঝান্টু ও তার সহযোগি আব্দুর রহমানসহ আটক হয়।
ওসি আরো বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে আটককৃত এই দুই মাদক ব্যবসায়ীকে আদালাতে পাঠানো হবে। এছাড়া মাদক নিয়ন্ত্রণে লালমোহন থানা পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত