অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলার ১৪৩০ প্রবাসী দেশে ফিরলেও ১৭৫ জন হোম কোয়ারেন্টাইনে

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে মার্চ ২০২০ ভোর ০৪:৩২

remove_red_eye

১০০৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক:: ভোলায় গত ২ সপ্তাহে ১৪৩০ জন প্রবাসী দেশে আসলেও মাত্র ১৭৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।  তবে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা অনেকেই মানছেন না। এ জন্য মোবাইল কোর্ট অভিযান চালিয়ে গত দুই দিনে ৬ জনকে জরিমানা করেছে। এদিকে করোনা প্রতিরোধে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের হলরুমে প্রশাসনের এক সভা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ ইয়ামিন চৌধুরী। এ সময় লঞ্চ ও বাসস্টান্ডে হ্যান্ড ওয়াসের ব্যবস্থা রাখা এবং ভোলা-বরিশাল রুটে স্পিডবোটের যাত্রীদের একই লাইভ জ্যাকেট বারবার ব্যবহার না করার নির্দেশ দেয়া হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, কাগজে কলমে এ পর্যন্ত ১৪৩০ জন ব্যক্তি বিদেশ থেকে ভোলায় আসার তথ্য পাওয়া গেছে। তবে এদের অনেকেই ভোলার বাইরে অবস্থান করছে। তাদের বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। এদিকে হোম রোয়ারেন্টানে থাকার নির্দেশ না মানায় বুধবার রাতে চরফ্যাসনে ২ জনকে ১৫ হাজার এবং ভোলা সদর উপজেলার চরনেয়াবাদে ১ জনকে ৫ হাজার এবং বৃহস্পতিবার সদর উপজেলার তুলাতলি এলাকায় ২ জনকে ১০ হাজার এবং মনপুরায় ১ নারীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে ভোলা সিভিল সার্জন ডাক্তার রতন কুমার ঢালী জানান, চরফ্যাসনে হোমকোয়ারেন্টাইন থেকে ১ প্রবাসী পালিয়ে গিয়েছে। তবে হাসপাতালে এখনো কোন রোগী ভর্তি হয়নি।

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

আরও...