অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে সহোদরের বিরুদ্ধে টাকা ছিনতাইয়ের অভিযোগ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১লা সেপ্টেম্বর ২০২৩ রাত ১০:১২

remove_red_eye

৪১৩

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে ছোট ভাইকে মারধর করে একলক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (৩০ আগস্ট) দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবুগঞ্জ এলাকার কাদের বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বড় ভাই মো. জোটনের বিরুদ্ধে লালমোহন থানায় লিখিত অভিযোগ করেছেন ছোট ভাই মো. রুবেল। রুবেল ও জোটন ওই এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে।
ভুক্তভোগী মো. রুবেল বলেন, তার আরেক ভাই জাকিরের কাছ থেকে একলক্ষ টাকা পাওনা ছিলেন তিনি। গত বুধবার দুপুরে তাকে খবর দিয়ে বাসায় ডেকে ওই টাকা বুঝিয়ে দেন জাকির। টাকা নিয়ে নিজ বাসায় রওয়ানা দিলে পথিমধ্যে জোটন, তার ছেলে সুমন ও রুমনসহ কয়েকজন মিলে রুবেলকে মারধর করে ওই টাকা ছিনিয়ে নেন।
তিনি আরো বলেন, জোটন এলাকায় চুরিচামারি করে বেড়ায়। সে একাধিক চুরি মামলার আসামি এবং জেলও খেটেছে। জোটনের এসব অপকর্মে বাঁধা দেওয়ায় নিজেই মারধর ও ছিনতাইয়ের শিকার হয়েছেন।
রুবেলকে মারধর ও  টাকা ছিনতাইয়ের বিষয়ে জানতে চাইলে অস্বীকার করেন অভিযুক্ত মো. জোটন।
এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা লালমোহন থানার এসআই মো. মাহবুব জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তাদের পারিবারিক দ্ব›দ্ব। এ ঘটনায় আরো তদন্ত চলমান রয়েছে।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...