অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ | ২৩শে আশ্বিন ১৪৩৩


বাণিজ্য কূটনীতি ও নেগোসিয়েশন অংশীজনদের দক্ষতা উন্নয়নের বিকল্প নেই : বাণিজ্যমন্ত্রী


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩১শে আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:৩৭

remove_red_eye

২৯৯

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সম্ভাবনাময় দেশের সাথে কার্যকর ও ফলপ্রসূ বাণিজ্য চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে বাণিজ্য কূটনীতি ও নেগোসিয়েশনের সঙ্গে সংশ্লিষ্ট অংশীজনদের দক্ষতা উন্নয়নে বিকল্প নেই।
এক্ষেত্রে নেগোসিয়েশনকে ফলপ্রসূ করতে সংশ্লিষ্ট অংশীজনদের প্রাসঙ্গিক জ্ঞান এবং কৌশল জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি বিশ্ব বাণিজ্য সংস্থা এবং সংশ্লিষ্ট চুক্তি সম্পর্কে সম্যক জ্ঞান থাকা প্রয়োজন বলেও জানান মন্ত্রী।
গতকাল বুধবার টিসিবি ভবনে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) আয়োজিত ‘ট্রেড ডিপ্লোমেসি এন্ড ইন্টারন্যাশনাল ট্রেড নেগোশিয়েশন’ শীর্ষক ৪ দিন-ব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ভবিষ্যতে সরকারি ও বেসরকারি অভিজ্ঞ অংশীজনদের নিয়ে এক্সপার্ট-পুল গঠনের চিন্তা করা হচ্ছে। এছাড়াও, রিজওনাল ট্রেড এগ্রিমেন্ট (আরটিএ) পলিসি ২০২২ গাইডলাইনের সাথে সামঞ্জস্য রেখে বাণিজ্য মন্ত্রণালয়, বেসরকারি প্রতিষ্ঠান, থিংক ট্যাঙ্ক ও একাডেমিয়ার সদস্যদের নিয়ে একটি ট্রেড নেগোশিয়েশন স্ট্রাকচার গঠনের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, এলডিসি থেকে উত্তরণ পরবর্তী সময়ে বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে না।এজন্য অন্যান্য দেশ ও বাণিজ্য জোটের সাথে আমাদের মুক্তবাণিজ্য চুক্তি সম্পাদনের প্রয়োজন হবে। মুক্তবাণিজ্য চুক্তি সম্পাদনের জন্য নেগোসিয়েশনের দক্ষতা বৃদ্ধি ও এই বিষয়ে সম্যক ধারণা দেওয়ার জন্য এই প্রশিক্ষণটি অত্যন্ত সহায়ক হবে বলে আমি আশা করছি।
অনুষ্ঠানে ডিসিসিআই প্রেসিডেন্ট ব্যারিস্টার মো. সামীর সাত্তার বলেন, আমি বিশ্বাস করি এই প্রশিক্ষণ পাবলিক ও প্রাইভেট সেক্টরের কর্মকর্তাদের বাণিজ্য কূটনীতি ও নেগোশিয়েশনের প্রস্তুতি সম্পর্কে সম্যক জ্ঞান প্রদানের মাধ্যমে একটি এক্সপোর্ট পুল অব নেগোশিয়েন তৈরিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিএফটিআই প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জাফর উদ্দীন বলেন, বিএফটিআই প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে পাবলিক সেক্টর ও প্রাইভেট সেক্টরের বাণিজ্য সংক্রান্ত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ পরবর্তী সময়ের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলা ও সক্ষমতা বৃদ্ধির কথা বিবেচনা করে এই প্রশিক্ষণ কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএফটিআই পরিচালক মো. ওবায়দুল আজম বক্তব্য রাখেন।

সুত্র বাসস





ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...