অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

শ্রীলংকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩১শে আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:৩৪

remove_red_eye

৩৯৩

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছেন  বাংলাদেশ অধিনায়ক সসাকিব আল হাসান।
এ ম্যাচে বাংলাদেশের হয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে তানজিদ তামিমের। ওয়ানডেতে বাংলাদেশের ১৪৩তম খেলোয়াড় হিসেবে অভিষেক হচ্ছে তামিমের। লিষ্ট ‘এ’ ক্রিকেটে ৪৬ ম্যাচে ৩টি সেঞ্চুরি ও ৭টি হাফ-সেঞ্চুরিতে ২৮ দশমিক ৮৮ গড়ে ১২৭১ রান করেছেন তিনি।
তিন পেসারের সাথে সমান তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। পেস বিভাগে আছেন- তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। অধিনায়ক সাকিব আল হাসানের সাথে স্পিনে থাকছেন মেহেদি হাসান মিরাজ ও মাহেদি হাসান।
প্রায় আড়াই বছর পর ওয়ানডে খেলার সুযোগ পেলেন মাহেদি। সর্বশেষ ২০২১ সালের মার্চে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন তিনি। এখন পর্যন্ত ৩ ওয়ানডেতে ২৪ রান ও ২ উইকেট শিকার করেছেন মাহেদি। গেল বছরের সেপ্টেম্বরে দেশের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি ফরম্যাটে খেলেন মাহেদি।
এদিকে, ছয় ব্যাটার-দুই অলরাউন্ডার ও তিন বোলার নিয়ে একাদশ সাজিয়েছে এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকা।
এখন পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে ৫১ বার মুখোমুখি হয়েছে এই দু’দল। এরমধ্যে শ্রীলংকার জয় ৪০টিতে এবং বাংলাদেশ জয় পেয়েছে ৯ ম্যাচে। বাকী দুই ম্যাচ পরিত্যক্ত হয়।
বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), মোহাম্মদ নাইম, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদি হাসান, মাহেদি হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলংকা একাদশ : দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারতেœ, কুসল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকশানা, কাসুন রাজিথা ও মাথিশা পাথিরানা।

সুত্র বাসস

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...