বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০শে মার্চ ২০২০ রাত ০৩:১৪
৮৮৬
বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে যৌতুকের দাবীতে মাহমুদা বেগম নামের দুই সন্তানের জননীকে পিটিয়ে আহত করেছে পাষন্ড স্বামী মোতাহার হোসেন ঢালী। আহত মাহমুদা বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছে।
বোরহানউদ্দিন উপজেলার চরগাজীপুর ১নংওয়ার্ডের মফিজল হকের মেয়ে আহত মাহমুদা বেগম জানান, লালমোহন উপজেলার বগির চর এলাকার মোতাহার হোসেনের সাথে আমার পারিবারিক ভাবে বিয়ে হয়ে। বিয়ের পর যৌতুক বাবদ আমার পরিবারের কাছ হতে ২ লক্ষ টাকা নেয় আমার স্বামী। এর পর কিছু দিন ভালোই কাটে আমার সংসার জীবন। এখন আবারোও যৌতুকের জন্য চাপ প্রয়োগ করে আসছে। ওই দাবীকৃত টাকা না দেয়ায় আমার স্বামী বিভিন্ন সময় হুমকি দেন আর একটি বিয়ে করবে। লোকমুখে শুনছি আমার স্বামী ঢাকা না কি বিয়ে করেছে। ওই বউকে বাড়ীতে আনতে আমাকে নানা ভাবে চাপ প্রয়োগ করে। বুধবার রাতে যৌতুকের টাকার জন্য আবারোও আমার উপর চড়াও হয়। রাত অনুমান ৩টার দিকে দরজা বন্ধ করে আমাকে হত্যার উদ্দ্যেশে গলায় চাপ দিয়ে দম বন্ধ করে দেয়ার চেষ্টা করে আমার স্বামী। এসময় সারা শরীরে আমাকে বেদম মারধর করেন। আমার ডাক চিৎকারে পাশের লোকজন দরজা ভেঙ্গে আমাকে উদ্ধার করে হাসপাতালে এনে ভর্তি করেন। তিনি আরোও বলেন , প্রশাসনের কাছে এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
এ ব্যাপারে মোতাহার হোসেন ঢালী’র সাথে মুঠোফোনে আলাপ করার চেষ্টা করলে সাংবাদিক পরিচয় পেয়েই ফোনটি কেটে দেন।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত