অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৭ই জুলাই ২০২৬ | ২৩শে আষাঢ় ১৪৩৩

বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:৩৪

remove_red_eye

৩১৭

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর  মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আজ  পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শোকাবহ আগস্টের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন।
সোমবার বেলা সাড়ে ১১ টায় তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে জাতীয় শোক দিবসের শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনের পর তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে  বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শন করেন। দেওয়া হয় সশস্ত্র সালাম।
এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। বেজে ওঠে সুরের মূর্ছনা।
এরপর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রধান পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ১৫ আগস্টের কাল রাতে ঘাতকের বুলটে শাহাদত বরণকারী ও মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন।
প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য, দীর্ঘায়ু এবং দেশের অব্যাহত উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতির জন্য।
এরপর তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে বিশ্রামাগারে রক্ষিত শোক বইতে স্বাক্ষর করেন।
এসব কর্মসূচিতে অংশগ্রহণ শেষে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স পরিদর্শন করেন।
দুপুর ১ টায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রধান মেজর জেনারেল এ কে এম আমিনুল হক টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের পাটগাতী সরদারপাড়া গ্রামের দুস্থ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য বেদেনা বেগমের  জন্য নবনির্মিত  গৃহের উদ্বোধন করবেন।
এরপর মহাপরিচালক ২৩ আনসার ব্যাটেলিয়নের সদর দপ্তর  গোপালগঞ্জ শহরের বেদগ্রামে যাবেন। সেখানে তাকে ব্যাটেলিয়নের পক্ষ থেকে গার্ড প্রদান করা হবে। এরপর তিনি যোগ দেবেন মতবিনিময়  সভায়। সেখানে ২৩  আনসার ব্যাটেলিয়নের অধিনায়ক শাওন আসাদ ব্যাটেলিয়নের কর্মকান্ড সম্পর্কে ব্রিফ করবেন।  বাহিনী প্রধান এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।
২৩ আনসার ব্যাটেলিয়নে মধ্যাহ্নভোজ শেষে বাহিনী প্রধান ২৩ আনসার ব্যাটেলিয়ন সদর দপ্তর পরিদর্শন করবেন। সেখানে তিনি একটি বৃক্ষের চারা রোপণ করবেন।
গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ার এসব কর্মসূচিতে অংশগ্রহণ শেষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক ঢাকার উদ্দেশ্যে গোপালগঞ্জ ত্যাগ করবেন।
 আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গোপালগঞ্জ জেলা কমান্ড্যান্ট ফজলে রাব্বি ও আনসার ভিডিপি সদর দপ্তর থেকে এসব তথ্য গণমাধ্যমকে জানানো হয়েছে।

সুত্র বাসস

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলা সরকারি মহিলা কলেজ  শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

ভোলা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী  স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

আরও...