অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

প্রিমিয়ার লিগ: সুপার সাব নুনেজের জোড়া গোলে লিভারপুলের দারুন জয়

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:২৯

remove_red_eye

৩৭৬

বদলী বেঞ্চ থেকে উঠে এসে শেষ ১০ মিনিটে জোড়া গোল করে লিভারপুলকে  জয় উপহার দিয়েছেন ডারউইন নুনেজ।  পিছিয়ে পড়ার  সত্ত্বেও  শেষ পর্যন্ত নুনেজের  জোড়া গোলে  ১০ জনের লিভারপুল ২-১ গোলে  নিউক্যাসলকে  পরাজিত করেছে।
সেন্ট জেমস পার্কে রোববার প্রিমিয়ার লিগে ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ডের ভুলে এন্থনি গর্ডন ২৫ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন। ২৮ মিনিটে আলেক্সান্দার ইসাককে ফাউলের অপরাধে ভার্জিল ফন ডাইককে লাল কার্ড দেখে মাঠ ত্যাগ করতে হলে বাকি সময়টা একজন কম নিয়ে খেলতে হয়েছে লিভারপুলকে। কিন্তু একজন বেশী নিয়ে খেলার সুবিধা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি নিউক্যাসল। ৮১ মিনিটে উরুগুইয়ান স্ট্রাইকার নুনেজ প্রথমে গোল করে লিভারপুলকে সমতায় ফেরান। এরপর ইনজুরি টাইমে নিজের দ্বিতীয় গোলে দলকে জয় উপহার দেন বদলী বেঞ্চ থেকে উঠে আসা নুনেজ। লিভারপুল ক্যারিয়ারে খুব কমই দলের জয়ে মূল অবদান রাখতে পেরেছেন নুনেজ। লিভারপুল বস জার্গেন ক্লপ বলেছেন, ‘আমার কোচিং ক্যারিয়ারে অনেক ম্যাচেই ১০জন নিয়ে খেলেছি, কিন্তু কখনই এমন ঘটনা ঘটেনি। নিউক্যাসলের এই স্টেডিয়ামে  প্রতিকুল  পরিবেশে এভাবে জয় পাওয়াটা সত্যিই বিস্ময়কর।’
মাত্র এক বছর আগে ক্লাব রেকর্ড  ৮৫ মিলিয়ন পাউন্ডে নুনেজকে দলে ভিড়িয়েছিল লিভারপুল। কিন্তু মৌসুমের শুরুতে নাম্বার নাইন হিসেবে ক্লপের বিবেচনায় দিয়োগো জোতা কিংবা কোডি গাকপোকে ছাড়িয়ে তিনি উপরে উঠে আসতে পারেননি। ম্যাচ শেষে ১৩ মিনিট আগে তিনি বদলী বেঞ্চ থেকে মাঠে নেমেছিলেন। যতটুকু সময় মাঠে ছিলেন একের পর এক সুযোগ তৈরী করে গেছেন। নিউক্যাসলের  রক্ষনভাগকে ফাঁকি দিয়ে দুইবার তিনি নিক পোপকে পরাস্ত করে রেডসদের এগিয়ে দেন। ক্লপ বলেন, নুনেজ মাঠে নামার পর থেকেই সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। এটা নিশ্চিত যে সে ততটা খুশী ছিলনা। আমাদের আরো বেশী সহনশীল হতে হবে। এটা একটি নতুন দল, এখানে নতুন কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় যোগ হয়েছে। তাদের সময় দিতে হবে। দুই গোল করার পর নুনেজের মুখে হাসি দেখিনি।
এই জয়ে টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির থেকে দুই পয়েন্ট পিছিয়ে চতুর্থ স্থানে রয়েছে লিভারপুল। 
ম্যাচ শুরুর মাত্র ৬ মিনিটের মধ্যে লাল কার্ডের হাত থেকে রক্ষা পায় লিভারপুল। আলেক্সান্দার-আর্নল্ড প্রতিপক্ষের গর্ডনকে ফাউল করে বল বাইরে ছুঁড়ে মারেন। এই ঘটনায় রেফারি জন ব্রুকস তাকে শুধুমাত্র হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। 
এদিকে ব্রামাল লেনে শেফিল্ড ইউনাইটেডকে ২-১ গোলে পরাজিত করেছে ম্যানচেস্টার সিটি। ৬৩ মিনিটে জ্যাক গ্রীলিশের সহায়তায় সিটিকে এগিয়ে দেন আর্লিং হালান্ড। ম্যাচ শেষের পাঁচ মিনিট আগে শেফিল্ডকে সমতায় ফেরান জেইডেন বোগলে। কিন্তু ম্যাচের নাটকীয়তা তখনো বাকি। ৮৮ মিনিটে রড্রির গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। এর মাধ্যমে তিন ম্যাচে শতভাগ জয় নিশ্চিত করলো সিটিজেনরা।

সুত্র বাসস

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...