অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ গ্রেফতার-১

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে আগস্ট ২০২৩ রাত ১০:১৪

remove_red_eye

৪৩৩

বোরহানউদ্দিন প্রতিনিধি :  ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ৮ বছরের শিশুকে যৌন নিপিড়নের চেষ্টার অভিযোগে মো. ইউসুফ খন্দকার নামের এক যুবক কে  পুলিশ আটক করেছে । শনিবার বিকেলে তাকে উপজেলার কুতুবা ৪নং ওয়ার্ড থেকে বোরহানউদ্দিন থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। ইউসুফ খন্দকার উপজেলার কুতুবা ৪নং ওয়ার্ডের মৃত নজির আহমেদ খন্দকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ৪নং ওয়ার্ডের খন্দকার বাড়ীতে শনিবার বিকেলে ছোট দুইটি মেয়ে উঠানে খেলা করছিল।  তাদের কে মুড়ি দিবে বলে ঘরে নিয়ে যান ইউসুফ খন্দকার। তার ঘরে নিয়ে দরজা বন্ধ করে ছোট মেয়েটির হাতে চিড়নি আর আয়না দিয়ে খেলা করতে বলেন। আর আট বছরের শিশুর মুখ চেপে ধরে যৌন নিপিড়নের চেষ্টা করে ইউসুফ। মেয়েটির ডাক চিৎকারে স্থানীয়রা এসে ইউসুফ কে আটক করে পুলিশ কে খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে।  রবিবার সকালে যৌন নিপিড়নের অভিযোগে গ্রেফতারকৃত ইউসুবকে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়। এদিকে মেয়েটির মা বাদী হয়ে তার মেয়েকে যৌন নিপিড়নের অভিযোগ এনে বোরহানউদ্দিন থানায় মামলা দায়ের করেন।

বোরহানউদ্দিন থানা ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন মিয়া জানান, স্থানীয়রা ইউসুফ খন্দকার কে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে যৌন নিপিড়নের অভিযোগে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...