অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

২৪ প্রবাসী নিয়ে আতংকে মনপুরার দেড় লাখ মানুষ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই মার্চ ২০২০ ভোর ০৪:৩৮

remove_red_eye

১৩৫৯

মনপুরা প্রতিনিধি : ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলার মনপুরা সদর হাসপাতালে করোনা পরীক্ষার কোন যন্ত্রপাতি নেই। এই  বিষয়ে স্থানীয় জনগণকে সর্তক করতে আজ অবধি কোন ব্যবস্থা নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। এমনকি বিদেশ ফেরতদের বিষয়ে কোন পদক্ষেপ নেয়া হয়নি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এখানে আইসোলেশন জন্য একটি রুম রয়েছে। এদিকে গত ৫ দিনে ভারত থেকে ১৫ জন, ওমান থেকে ৪ জন, সৌদিআরব থেকে ১ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে ৩ জন ও মালেশিয়া থেকে ১ জনসহ ২৪ জন বিদেশ ফেরত মানুষ মনপুরায় অবস্থান করছে। প্রশাসনের পক্ষ থেকে এদের বিষয়ে কোন খোঁজ খবর না নেওয়ায় আতংকে রয়েছে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলার দেড় লাখ বাসিন্দা। স্থানীয়দের দাবী এদের সবাইকে একটি বিশেষ জায়গায় রেখে পর্যবেক্ষণে হোম কোয়ারইন্টানে রাখা প্রয়োজন। তা নাহলে এদের মধ্যে কেউ করোনা ভাইরাস নিয়ে আসলে পুরো এলাকায় এর বিস্তার ঘটতে পারে।

এদিকে করোনা বিষয়ে ও বিদেশ ফেরত ২৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে  উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয়ে ইউএনও বিপুল চন্দ্র দাসের সভাপত্বিতে জরুরি সভা করে উপজেলা প্রশাসন। ওই সভায় হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে কোয়ারেন্টাইন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশীদ জানান, করোনা শনাক্তে কোন ধরণের যন্ত্রপাতির ব্যবস্থা নেই হাসপাতালে। তবে ৩ বেডের একটি আইসোলেশন রুম আছে। দুই-একদিনের মধ্যে যন্ত্রপাতি আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস জানান, করোনা ও বিদেশ ফেরত নিয়ে জরুরি সভা করা হয়েছে। বিদেশ ফেরত ২৪ জনকে বাড়িতে অবজারভেশনে করা হবে। এছাড়াও বাজারে বাজারে মাইকিংসহ সচেতনা সভা করা হবে। এছাড়াও পরিস্থিতি বিবেচনায় হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোয়ারন্টাইন করা হবে।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...