অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৭ই জুলাই ২০২৬ | ২৩শে আষাঢ় ১৪৩৩

বিনা টিকিটে ভ্রমণের দায়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের ১২৩০ যাত্রীর ভাড়াসহ জরিমানা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই আগস্ট ২০২৩ বিকাল ০৫:৫১

remove_red_eye

৩৩২

বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ১০টি আন্ত:নগর ট্রেনের ১ হাজার ২৩০ যাত্রীর কাছ থেকে ৩ লাখ ৩৭ হাজার ৭৪০ টাকা ভাড়াসহ জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত পাকশি বিভাগীয় রেলওয়ের আওতাধীন ১২টি রেল স্টেশনে অভিযান চালিয়ে এসব টাকা আদায় ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সকালে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশি বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
অভিযানকালে ভাড়া বাবদ ২ লাখ ৪৫ হাজার ৭০ টাকা এবং জরিমানা বাবদ ১ লাখ ৮৪ হাজার ৫৪০ টাকা আদায় করা হয়েছে। অন্যান্য যাত্রীবাহী ট্রেনে অভিযান অব্যাহত আছে।
যেসব ট্রেনে জরিমানা আদায় করা হয়েছে, সেগুলো হলো ঈশ্বরদী থেকে রহনপুরগামী কমিউটার ট্রেন, তীতুমীর এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, সাগরদাঁড়ি এক্সপ্রেস, কপোতাক্ষ এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস এবং সুন্দরবন এক্সপ্রেস।
যেসব রেল স্টেশনে অভিযান চালানো হয়, সেগুলো হলো ঈশ্বরদী, আবদুলপুর জংশন, নাটোর, সান্তাহার, জয়পুরহাট, বিরামপুর, ফুলবাড়ি, রাজশাহী, ঈশ্বরদী বাইপাস, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া এবং বঙ্গবন্ধু সেতু (পশ্চিম)।
পাকশি বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনের নেতৃত্বে সহকারী পরিবহন কর্মকর্তা হারুন অর রশীদ, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা কে এম নুরুল আলম ও ফারহান মাহমুদ, রেলওয়ের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) আব্দুল হালিম বিশ্বাস মিঠু, এস এম আবু সুফিয়ান, মার্টিন জয় মন্ডল, বরকতউল্লাহ আল আমিনসহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযানে অংশ নেন।
ডিসিও নাসির উদ্দিন বলেছেন, বৃহস্পতিবার আন্ত:নগর ট্রেনগুলোতে অনেক ভীড় দেখা গেছে। আমরা সাধারণত বিনা টিকিটের যাত্রীদের পরবর্তী স্টেশনে নামিয়ে দিয়ে থাকি। কিন্তু, ট্রেনে ভ্রমণ নিরাপদ হওয়ায় জরিমানা দিয়ে হলেও গন্তব্যে যেতে চায় লোকজন।

সুত্র বাসস

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলা সরকারি মহিলা কলেজ  শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

ভোলা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী  স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

আরও...